বঙ্গে ভোট বৈতরণী পার হতে মতুয়াকেই পাখির চোখ প্রধানমন্ত্রীর, রানাঘাটে জনসভা করতে আসছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ায় এসে সভা করে গিয়েছেন। আর এসআইআর আবহে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মতুয়াদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই আবহে মতুয়াদের মন জয় করতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করতে আসছেন সেই নদিয়াতেই। মতুয়া আবেগে শান দিতেই নদিয়ার রানাঘাটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০ ডিসেম্বর রানাঘাটে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে বলে খবর।

এদিকে সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই বাংলায় আসবেন প্রধানমন্ত্রী বলে আগেই শোনা যাচ্ছিল। প্রত্যেকবারের মতো মতুয়া ফ্যাক্টর দিয়েই এই ভোটপ্রচারের কাজ শুরু করতে চলেছেন খোদ প্রধানমন্ত্রী। আগামী ২০ ডিসেম্বর নদিয়ার রানাঘাটে প্রধানমন্ত্রী জনসভা করে মতুয়া ভোটব্যাঙ্ক ঝুলিতে পুড়তে চাইছেন তিনি। মতুয়া অধ্যুষিত এলাকাকেই তাই বেছে নেওয়া হয়েছে। মোদির সভা হবে বলে শুক্রবার প্রস্তুতি বৈঠক সেরে ফেলল বিজেপি। শুক্রবার নদিয়ার তাহেরপুরে একটি বেসরকারি লজে এই বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সুনীল বনসল, অমিতাভ চক্রবর্তী–সহ রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং নদিয়ার সব বিজেপি বিধায়করা।

অন্যদিকে বিজেপি সূত্রে খবর, বাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মোট ১০টি জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। যার মধ্যে রয়েছে—আলিপুরদুয়ার, দমদম, দুর্গাপুর, নদিয়া–সহ উত্তরবঙ্গের নানা বিধানসভা কেন্দ্রে। আগামী কয়েক মাসের মধ্যে এই ১০টি বিধানসভা কেন্দ্রে জনসভা করবেন প্রধানমন্ত্রী। আর সূচনা হতে চলেছে এই রানাঘাট থেকেই। স্থানীয় সূত্রে খবর, রানাঘাটের তাহেরপুর এলাকায় জনসভা করবেন মোদি। তাই নির্ধারিত ময়দানে শুরু হয়েছে প্রস্তুতির কাজ। চলতি বছরের মে থেকে আগস্ট মাসের মধ্যে বাংলায় তিনটি সভা করেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম সভা হয়েছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। দ্বিতীয় সভা দুর্গাপুরে এবং তৃতীয় সভা করা হয়েছিল দমদমে।

এছাড়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির কাছে অশনিসংকেত হতে পারে মতুয়া সম্প্রদায়ের ভোট। তাই মতুয়াদের ভোট সরে গেলে বিজেপির বাংলা দখলের স্বপ্ন অধরাই থেকে যাবে। এটা বুঝতে পেরেই ছুটে আসছেন প্রধানমন্ত্রী। তবে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘আগামী ২০ তারিখ প্রধানমন্ত্রী আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা করবেন। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন গঙ্গা বাংলায় বয়ে যায়। তাই আমরা আশা করব, বিহারের মতোই বদল এখানেও হবে।’‌

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

নেপাল বিপর্যয়ের পরই নিখোঁজ বারাসাতের শিক্ষিকা সুস্মিতা, চিন্তায় পরিবার-প্রতিবেশী

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে