সতর্ক হোন এখনই! লিভারের সমস্যার ৬টি প্রাথমিক ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ: শরীরের ভেতরে প্রতিনিয়ত কাজ করে চলা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে অন্যতম  একটি  লিভার  । খাবার হজম থেকে শুরু করে বিষাক্ত পদার্থ দূর করা, শরীরের বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ  প্রতিটি ক্ষেত্রেই লিভারের ভূমিকা অপরিহার্য। লিভার অসুস্থ হলেও তা অনেক সময় নীরবেই ক্ষতিগ্রস্ত হতে থাকে। ফলে বেশিরভাগ মানুষ প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারেন না বা গুরুত্ব দেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লিভারের সমস্যা ধীরে ধীরে বাড়ে এবং তার আগেই শরীর কিছু সতর্ক সংকেত দিতে শুরু করে। এই সংকেতগুলো চিনে নিতে পারলে সময়মতো ব্যবস্থা নেওয়া সম্ভব।

 লিভারের  সমস্যায় সাধারণ লক্ষণগুলোর মধ্যে প্রথমেই আসে অকারণ ক্লান্তি। দৈনন্দিন কাজকর্মে আগ্রহ কমে যাওয়া, শরীরে সবসময় অবসাদ অনুভব করা এগুলো অনেকেই সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যান। কিন্তু লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, যার ফলেই এই ধরনের ক্লান্তি দেখা দেয়।দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া, (জন্ডিস) এটি সাধারণত তখনই দেখা দেয় যখন লিভার শরীর থেকে বিলিরুবিন ঠিকমতো বের করতে পারে না। এছাড়া পেটে অস্বস্তি, ফাঁপা ভাব বা ব্যথাও লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। অনেক ক্ষেত্রে লিভারের অসুস্থতার কারণে পেটে তরল জমে যাওয়ার প্রবণতাও দেখা যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাসাইটিস বলে উল্লেখ করা যেতে পারে।প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া এবং মলের রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া প্রভৃতি উপসর্গ শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে  স্পষ্টভাবে চোখে পড়ে। এছাড়াও ক্ষুধামান্দ্য, বমিভাব এবং হঠাৎ ওজন কমে যাওয়াও লিভারের অসুস্থতার কারন হতে পারে। এসব লক্ষণ একসঙ্গে দেখা দিলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি।

 

বিশেষজ্ঞদের মতে, এই উপসর্গগুলো দেখা দিলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু অবহেলা করাও বিপজ্জনক। সময়মতো পরীক্ষা করানো এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। কারণ লিভারের রোগ যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তবে চিকিৎসা অনেক সহজ হয় এবং জটিলতা এড়ানো সম্ভব।চিকিৎসকরা আরও বলছেন, সুস্থ জীবনযাপনই লিভারকে ভালো রাখার সবচেয়ে বড় উপায়। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জল পান এবং অ্যালকোহল ও অতিরিক্ত তেল-ঝাল খাবার এড়িয়ে চললে লিভারের উপর চাপ অনেকটাই কমানো যায়। একইসঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা