Loading live market data...
Loading active stocks...
Connecting...

চেনা পথের বাইরে ভ্রমণের নতুন ডাক, অভিজ্ঞতায় ভরপুর ৭ গন্তব্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শহরের ব্যস্ততা, সময়ের চাপ আর একঘেয়ে রুটিনের ভিড়ে মন যখন হাঁপিয়ে ওঠে, তখন কোথাও দূরে পালিয়ে যেতে ইচ্ছে করে। এমন কোনও জায়গায়, যেখানে সকালের হাওয়া একটু বেশি নির্মল, আকাশটা একটু বেশি নীল, আর সময়টা যেন একটু ধীরে চলে। ভ্রমণ ঠিক সেই সুযোগটাই দেয়  নতুন জায়গা দেখার পাশাপাশি নিজেকে নতুন করে আবিষ্কার করার। তাই আজকের দিনে ছুটি শুধু অবসর নয়,  তা মনকে ছুঁয়ে যাওয়া এক সুন্দর অভিজ্ঞতা। পাহাড়ি গ্রামের নির্জনতায় সকালের কুয়াশা ভেজা হাওয়া, কখনও জঙ্গলের বুক চিরে বন্যপ্রাণের স্পন্দন, কখনও আবার নদীর বুকে ভেসে চলা শান্ত সন্ধ্যা এইসব মুহূর্তই আজকের ভ্রমণের আসল আকর্ষণ।বর্তমান  এই নতুন ট্রাভেল ট্রেন্ডে গুরুত্ব পাচ্ছে স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া, স্থানীয় খাবারের স্বাদ নেওয়া, প্রকৃতির সঙ্গে সময় কাটানো এবং নিজের ব্যস্ত জীবন থেকে খানিকটা দূরে সরে এসে মনকে বিশ্রাম দেওয়া। বিলাসবহুল হোটেলের চকচকে ঘর নয়, বরং পাহাড়ের কোলে ছোট্ট হোমস্টে বা নদীর ধারে নিরিবিলি কটেজই হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্র। ভারতের নানা প্রান্তেও এই প্রবণতা স্পষ্ট। মহারাষ্ট্রের অরণ্যে ভার্চুয়াল রিয়্যালিটি সহ বন্যপ্রাণ অভিজ্ঞতা, অসমে স্থানীয় খাবার আর প্রকৃতির মেলবন্ধন, ওড়িশার নদীপথের নীরব সফর, কিংবা গুজরাটের রণে লোকসংস্কৃতির আবহ  প্রতিটি সফর যেন একেকটি অনন্য অভিজ্ঞতা। পর্যটকরা এখন চেকলিস্টের বদলে খুঁজছেন অনুভূতির গভীরতা। তাই পরের বার ছুটির পরিকল্পনা করলে ঘুরে আসুন সাতটি অনন্য ভ্রমণ গন্তব্যে ।

তাদোবা টাইগার রিজার্ভ

মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবস্থিত তাডোবা-আন্ধারি টাইগার রিজার্ভ একটি অন্যতম প্রধান এবং উচ্চ-ঘনত্বের বাঘ অধ্যুষিত গন্তব্য, যেখানে ৯০-১০০টিরও বেশি বাঘ বাস করে। মহারাষ্ট্রের প্রাচীনতম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত ১৯৫৫) হিসেবে পরিচিত এই স্থানে রয়েছে সেগুন বন, হ্রদ এবং ৬টি মূল ও ১৬টি বাফার গেটের মাধ্যমে বিস্তৃত সাফারির সুযোগ।

কুমারাকম

কুমারাকম হল ভারতের কেরালার কোট্টায়াম শহরের কাছে একটি পর্যটন গন্তব্য। এটি কেরালা রাজ্যের বৃহত্তম হ্রদ ভেম্বানাদ লেকের কাছে অবস্থিত।

কচ্ছের র

কচ্ছের রণ ভারতের গুজরাট রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত বিশ্বের অন্যতম বৃহত্তম লবণের মরুভূমি ও জলাভূমি, ।এটি দুটি প্রধান অংশে বিভক্ত—গ্রেট রান এবং লিটল রান

মাজুলি

ব্রহ্মপুত্রের বুকের এই দ্বীপ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বহন করে শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সংস্কৃতির ঐতিহ্য।

স্পিতি ভ্যালি

স্পিতি উপত্যকা হিমাচল প্রদেশের একটি উচ্চ-উচ্চতার (গড়ে ১২,৫০০ ফুট) ঠান্ডা মরুভূমি, যা তার রুক্ষ ল্যান্ডস্কেপ, প্রাচীন বৌদ্ধ মঠ এবং তিব্বতি সংস্কৃতির জন্য পরিচিত।

সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য

নদী, খাঁড়ি আর ম্যানগ্রোভের গোলকধাঁধায় নৌকাভ্রমণ মানে প্রকৃতির সঙ্গে রহস্যের এক মেলবন্ধন। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশে প্রতিটি জলের ঢেউ যেন নতুন কৌতূহল জাগায়।

সিগিরিয়া

সিগিরিয়া বা সিংহগিরি শ্রীলঙ্কার মাতাল জেলায় অবস্থিত একটি প্রাচীন শিলা দুর্গ ও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট । ৫ম শতাব্দীতে রাজা কাস্যপা প্রায় ৬০০ ফুট উঁচু একটি বিশাল গ্রানাইট পাথরের চূড়ায় এই প্রাসাদ নির্মাণ করেন, যা ‘লায়ন রক’ বা সিংহের পাথর নামেও পরিচিত।

গ্রামের একটি সাধারণ বাড়ি, কিন্তু আলমারির দরজা খুলতেই পুলিশের চক্ষু চড়কগাছ , গ্রেফতার ৪

‘প্রতিশোধ নিতে ছেলেকে খুন’, অভিযোগ নিহত চন্দ্রনাথের মায়ের

দল হারলেও ‘জিতে’ গেলেন কুপার কনোলি, আইপিএলে ২২ বছর বয়সে ভাঙলেন বহু রেকর্ড

১৫ টাকার কলা কিনতে গিয়ে দিলেন ১৫১৫ টাকা! সততার নজির গড়লেন ফল বিক্রেতা

নারী নিরাপত্তা খতিয়ে দেখতে ৩ ঘণ্টা ধরে গোপন অভিযান, জানেন কে এই সাহসী মহিলা?

ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গিয়েছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন …

চেনা পথের বাইরে ভ্রমণের নতুন ডাক, অভিজ্ঞতায় ভরপুর ৭ গন্তব্য