প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের বাজারে নিজেদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে Samsung। সম্প্রতি স্ট্যান্ডার্ড মডেল Galaxy S27-এর পর এবার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর ওয়েবসাইটে দেখা গেল আসন্ন Samsung Galaxy S27+ স্মার্টফোনটি। Galaxy S27-এর ২০২৭ সালের শুরুর দিকেই ফোনগুলি ভারতে লঞ্চ হতে পারে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া Galaxy S26 সিরিজে তিনটি মডেল থাকলেও, জল্পনা অনুযায়ী Galaxy S27 সিরিজে চারটি মডেল থাকতে পারে -স্ট্যান্ডার্ড, প্লাস (Plus), প্রো (Pro) এবং আল্ট্রা (Ultra)।

স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাং এখনও এই সিরিজ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রকাশিত তথ্য অনুযায়ী Galaxy S27+ ফোনে নিচের ফিচারগুলি থাকতে পারে।এই ফোনটিতে ১২০ হার্টজ (120Hz) রিফ্রেশ রেট সহ ৬.৬৬-ইঞ্চির Full-HD+ 2X AMOLED ডিসপ্লে থাকতে পারে, যা স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় আকারে বড় হবে। এতে ২ ন্যানোমিটার (2nm) প্রসেসে তৈরি স্যামসাংয়ের নিজস্ব Exynos 2700 চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটি ৮ জিবি ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে আসতে পারে।

কি কি সুবিধা মিলবে?

ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (Sony IMX955 বা Samsung S5KGNG), ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স (Sony IMX564) এবং ৩এক্স (3x) অপটিক্যাল জুম সমর্থিত একটি টেলিফটো ক্যামেরা (Samsung S5K3K1) থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে Samsung S5K3LU অথবা Sony IMX874 সেন্সর দেওয়া হতে পারে। লঞ্চের সময় যত এগিয়ে আসবে, ফোনটির দাম এবং নির্দিষ্ট লঞ্চের তারিখ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও