প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, ভারতে ‘ট্রু আরজিবি’ টেলিভিশন লঞ্চ করল sony

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের প্রিমিয়াম স্মার্ট টিভির বাজারে নতুন চমক আনল Sony। সংস্থাটি তাদের নতুন True RGB Mini LED BRAVIA টিভি সিরিজ ভারতে লঞ্চ করেছে। বেশি উজ্জ্বল ডিসপ্লে এবং আরও বাস্তবসম্মত ছবি দেখানোর লক্ষ্যেই এই নতুন প্রযুক্তি নিয়ে এসেছে সংস্থাটি। নতুন সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হল BRAVIA 9 II ,যা ১১৫ ইঞ্চি পর্যন্ত স্ক্রিন সাইজে পাওয়া যাবে। এছাড়াও BRAVIA 7 II-সহ একাধিক মডেল এই নতুন True RGB Mini LED প্রযুক্তির সঙ্গে বাজারে আনা হয়েছে।

True RGB Mini LED প্রযুক্তির সাহায্যে টিভিগুলিতে HDR কনটেন্ট দেখার সময় আরও ভাল কনট্রাস্ট, গভীর কালো রং এবং সূক্ষ্ম ডিটেলস পাওয়া যাবে। বিশেষ করে উজ্জ্বল আলোযুক্ত ঘরেও ছবির মান বজায় রাখার দিকে জোর দিয়েছে Sony। নতুন BRAVIA সিরিজে Sony-র অত্যাধুনিক ইমেজ প্রসেসিং প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যা কনটেন্ট অনুযায়ী রিয়েল-টাইমে ছবি অপ্টিমাইজ করতে পারে। সংস্থার দাবি, এই প্রযুক্তিতে আলাদা লাল, সবুজ ও নীল ব্যাকলাইট নিয়ন্ত্রণ করা যায়, ফলে রঙ আরও প্রাণবন্ত ও নির্ভুল দেখায়। একই সঙ্গে উজ্জ্বল অংশ এবং অন্ধকার অংশের ভারসাম্যও আগের তুলনায় অনেক উন্নত হয়েছে।

দামের দিক থেকে ভারতে সনি ব্রাভিয়া ৫৫-ইঞ্চি মডেলের দাম ₹২,২১,৯৯০ থেকে শুরু হচ্ছে। অন্যান্য মডেলের দাম ও প্রাপ্যতা স্ক্রিন সাইজ অনুযায়ী পরিবর্তিত হবে। Sony-র তরফে জানানো হয়েছে, নতুন টিভিগুলি শিগগিরই অনুমোদিত রিটেল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির জন্য পাওয়া যাবে। তবে সাধারণ মানুষ এত দামি টিভি কিনতে কতটা আগ্রহী হবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২