ত্বকের নিচে নরম ফোলা অংশ? সাধারণ জন্মদাগ ভেবে অবহেলা করলেই বিপদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরে ছোট্ট একটি নরম ফোলা, নীলচে দাগ বা জন্মদাগের মতো চিহ্ন অনেকেই গুরুত্ব দেন না। চিকিৎসকদের মতে, কিছু ক্ষেত্রে এগুলি ভাসকুলার ম্যালফরমেশনের লক্ষণ হতে পারে। এটি এমন একটি জন্মগত সমস্যা, যেখানে রক্তনালী স্বাভাবিকভাবে তৈরি হয় না। সময়ের সঙ্গে সঙ্গে এই সমস্যা বড় হতে পারে এবং ব্যথা, রক্তক্ষরণ বা অঙ্গের কার্যক্ষমতায় প্রভাব ফেলতে পারে। ভাসকুলার ম্যালফরমেশনের  লক্ষণ অনেক ক্ষেত্রে শৈশব বা প্রাপ্তবয়স্ক বয়সে স্পষ্ট হয়। তাই শরীরে অস্বাভাবিক কোনও ফোলা বা রঙের পরিবর্তন দীর্ঘদিন ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কী কী লক্ষণ দেখা দিতে পারে?

  • ত্বকের নিচে নরম বা স্পঞ্জের মতো ফোলা।
  • নীলচে, লালচে বা বেগুনি রঙের দাগ।
  • আক্রান্ত স্থানে ব্যথা।
  • ফোলাভাব ধীরে ধীরে বেড়ে যাওয়া।
  • হাত বা পা নাড়াতে অসুবিধা, যদি সমস্যা পেশি বা জয়েন্টের কাছে হয়।

কেন হয় এই সমস্যা?

চিকিৎসকদের মতে, এটি সাধারণত জন্মগত একটি রক্তনালীর ত্রুটি। গর্ভাবস্থায় রক্তনালীর বিকাশে সমস্যা হলে ভাসকুলার ম্যালফরমেশন তৈরি হতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই এটি জীবনযাত্রা বা খাদ্যাভ্যাসের কারণে হয় না। দ্রুত আকারে ফোলা বাড়তে থাকলে, তীব্র ব্যথা বা রক্তক্ষরণ হলে,বারবার সংক্রমণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শরীরে দীর্ঘদিন ধরে থাকা কোনও অস্বাভাবিক ফোলা, জন্মদাগের মতো দাগ বা রংয়ের পরিবর্তনকে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ এবং জটিলতার ঝুঁকিও কম থাকে। রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক প্রথমে শারীরিক পরীক্ষা করেন। প্রয়োজনে আল্ট্রাসাউন্ড, এমআরআই বা অন্যান্য ইমেজিং পরীক্ষা করানো হতে পারে। রোগের ধরন ও অবস্থান অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। কিছু ক্ষেত্রে ওষুধে উপসর্গ নিয়ন্ত্রণ সম্ভব হলেও, প্রয়োজনে স্ক্লেরোথেরাপি, এম্বোলাইজেশন বা অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই