স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ওয়ানপ্লাস শিগগিরই ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 16 লঞ্চ করতে চলেছে। ৯,০০০mAh সিলিকন-কার্বন ব্যাটারিসহ লঞ্চ হচ্ছে OnePlus-এর নতুন 5G স্মার্টফোন। দারুণ স্পেসিফিকেশন ও অবিশ্বাস্য ব্যাটারি ব্যাকআপ সহ এই ফোনটি স্মার্টফোনের বাজারে নতুন গেম-চেঞ্জার হতে চলেছে। আপকামিং ওয়ানপ্লাস 16 ফোনে এনার্জি এফিসিয়েন্ট চিপ দেওয়া হবে। এই চিপ লো-ভোল্টেজ ডিসচার্জ সাপোর্ট করে। 

ফোনটিতে রয়েছে ৯,০০০mAh ব্যাটারি, যা এক চার্জে আড়াই দিনের বেশি (২.৫+ দিন) ব্যাকআপ দিতে সক্ষম। সাথে রয়েছে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং এবং অন্য ডিভাইস চার্জ করার জন্য ২৭W রিভার্স চার্জিং সুবিধা। সিলিকন-কার্বন প্রযুক্তির কারণে এত বড় ব্যাটারি সত্ত্বেও ফোনটি মাত্র ৮.৫ মিমি পাতলা। এতে দেওয়া হয়েছে শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট। পিসি-লেভেলের স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি এটিতে BGMI-এর মতো ভারী গেমগুলো টানা ১ ঘণ্টা স্থায়িত্বের সাথে ১৬৫ FPS-এ খেলা যায়। ফোনটিতে রয়েছে ১.৫K রেজোলিউশনের ১৬৫Hz ‘Sunburst’ AMOLED ডিসপ্লে, যা ১৮০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য এতে Dual-axis OIS সহ ৫০MP Sony প্রধান ক্যামেরা এবং সামনে ৩২MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য এটিতে IP66, IP68 এবং IP69 রেটিং রয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য কোম্পানি ৬ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আপাতত ওয়ানপ্লাস 16 ফোনের লঞ্চের তারিখ ঘোষণা হয়নি। তবে আগামী অক্টোবরেই চিনের বাজারে ফোনটি লঞ্চ হতে পারে। 

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড