রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম থেকে স্বস্তি পেতে অনেকেই রাতে এসি চালিয়ে ঘুমোন। আবার কারও কারও জন্য এসি ছাড়া ঘুম যেন অসম্ভব হয়ে গেছে। তবে চিকিৎসকদের মতে, এই অভ্যাস দীর্ঘদিন চললে শরীরে ধীরে ধীরে নানা সমস্যা তৈরি হতে পারে।

রাতে ৭–৮ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে ঘুমালে শ্বাসনালিতে শুষ্কতা ও মিউকাস জমার প্রবণতা বাড়তে পারে। এর ফলে সকালে উঠে গলা খুসখুস, সর্দি-কাশি ও অস্বস্তি দেখা দিতে পারে। যাদের আগে থেকেই সাইনাস বা শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। এছাড়া ঠান্ডা বাতাসে দীর্ঘক্ষণ থাকলে কোল্ড অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে। সকালে উঠে চোখ-মুখ ফোলা, নাক দিয়ে জল পড়া এবং বারবার হাঁচি হওয়া এর সাধারণ লক্ষণ। শুধু শ্বাসতন্ত্র নয়, শরীরের পেশি ও জয়েন্টেও প্রভাব পড়ে। ঠান্ডার কারণে পেশি শক্ত হয়ে যেতে পারে, ফলে ঘুম থেকে উঠে ঘাড়, পিঠ বা জয়েন্টে ব্যথা অনুভূত হয়। যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে, তাদের কষ্ট আরও বাড়তে পারে। 

চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় এসির বাতাসে থাকলে চোখ শুষ্ক হয়ে যেতে পারে, যাকে ড্রাই আই-এর সমস্যা বলা হয়। পাশাপাশি ত্বকও আর্দ্রতা হারায়, ফলে শুষ্কতা, র‍্যাশ, ব্রণ ও অকাল বলিরেখার সমস্যা দেখা দিতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো ডিহাইড্রেশন। রাতে ঘাম না হওয়া এবং জল কম খাওয়ার কারণে শরীর ধীরে ধীরে জলশূন্য হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, সারারাত একটানা এসি চালানো ঠিক নয়। মাঝরাতে এসি বন্ধ করে দেওয়া বা ২৬–২৮ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা ভালো। নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার রাখলেও স্বাস্থ্যঝুঁকি অনেকটা কমে।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী