বর্ষার দিনে আলাদা কিছু ট্রাই করতে চান? বানান টক-ঝাল মিষ্টি আচারি কুমড়ো

Share:

নিজস্ব প্রতিনিধি: একঘেয়ে কুমড়োর ঘ্যাঁট, তরকারি খেয়ে অনেকের মুখে অরুচি এসে যায়। ভাবতে থাকেন এই একই সবজি দিয়ে নতুন কি বানানো যায়। বর্ষার দিনে ঝাল-টক-মিষ্টি স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আচারি কুমড়ো। নিরামিষ এই পদটি গরম ভাত কিংবা রুটির সঙ্গে দুর্দান্ত যাবে। সর্ষের তেল, পাঁচফোড়ন, নানা মশলা, আমচুর ও সামান্য গুড়ের মিশেলে কুমড়োয় তৈরি হয় অন্য রকম স্বাদ। বাড়িতে  সহজেই বানিয়ে ফেলতে পারেন এই পদ-  

উপকরণ

কুমড়ো-৫০০ গ্রাম

সর্ষের তেল-২-৩ টেবিল চামচ

চিনা বাদাম-এক মুঠো 

তেজপাতা-২টি

পাঁচফোড়ন-আধ চা-চামচ

শুকনো লঙ্কা-১টি

আদা-রসুনবাটা-দেড় চামচ

হিং- এক চিমটি 

হলুদগুঁড়ো-আধ চা-চামচ

লঙ্কাগুঁড়ো-আধ চা-চামচ

কাশ্মীরি লঙ্কাগুঁড়ো-১ চা-চামচ

ধনেগুঁড়ো-১ চা-চামচ

জিরেগুঁড়ো-আধ চা-চামচ

কসৌরি মেথি -১ টেবিল চামচ

টমেটো–১টি মাঝারি

আমচুর গুঁড়ো-১ টেবিল চামচ

গুড় বা চিনি-আধ চা-চামচ

নুন-স্বাদমতো

 পদ্ধতি 

প্রথমে কুমড়ো ভাল করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিন। চাইলে খোসা রেখেই রান্না করতে পারেন। কাটা কুমড়ো ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে চিনা বাদাম ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন। এরপর আদা-রসুনবাটা ও সামান্য হিং দিয়ে ভাল করে নাড়ুন। মশলা যাতে পুড়ে না যায়, তার জন্য এই সময় আঁচ কমিয়ে হলুদ, লঙ্কাগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, জিরে ও ধনেগুঁড়ো, সামান্য গরম জল দিয়ে ভাল করে কষিয়ে নিন। এর মধ্যে কসৌরি মেথি দিয়ে আরও ২-৩ মিনিট কষান। এবার কাটা কুমড়ো ও স্বাদমতো নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে কড়াই ঢেকে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়তে হবে, যাতে কুমড়ো বা মশলা তলায় লেগে না যায়। প্রায় ৭-৮ মিনিট পর টমেটো দিয়ে দিন। এরপর ভাজা  চিনা বাদাম মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে স্বাদ অনুযায়ী সামান্য গুড় বা চিনি দিন। রান্না নামানোর আগে আমচুর গুঁড়ো ছড়িয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল ঝাল, টক ও মিষ্টি স্বাদের মাখা-মাখা আচারি কুমড়ো। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

লিফট সারাই করতে গিয়ে ২১ তলা বিল্ডিং থেকে পড়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘জীবন বাজি রেখে ভোট লুঠ রুখব,’ রেজিনগরে নির্বাচনের আগে হুঙ্কার হুমায়ুনের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

তেল নয়, জল দিয়ে বানান রাজস্থানি ঝাল লঙ্কার আচার, জানুন রেসিপি

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

এ কী কাণ্ড! রক্তমাখা হাতে গাড়ি চালাচ্ছেন রণবীর, পর্দার ‘রাম’-এর ছবি দেখে শোরগোল নেটমহলে

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩