প্রযুক্তি দুনিয়ায় বড় পরিবর্তন,  Amazon এর জন্য OpenAI-এ ঝুঁকেছিল মাইক্রোসফট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রযুক্তিবিশ্বের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে অন্যতম মাইক্রোসফট ও ওপেন এআই অংশীদারিত্ব। কিন্তু এই বিনিয়োগের নেপথ্যে ছিল প্রতিযোগিতার ভয়, এমনই তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নথিতে। এই তথ্য অনুযায়ী Amazon-এর সম্ভাব্য পদক্ষেপই নাকি মাইক্রোসফটকে ওপেন এআইতে দ্রুত ও বড় বিনিয়োগ করতে বাধ্য করেছিল। সম্প্রতি Elon mask বনাম OpenAI  মামলার শুনানিতে প্রকাশিত ই-মেল ও অভ্যন্তরীণ নথিতে জানা যায়, ২০১৭ সালে OpenAI তে আরও শক্তিশালী ক্লাউড অবকাঠামো প্রয়োজন ছিল। তখন সংস্থাটি Microsoft-এর Azure প্ল্যাটফর্ম ব্যবহার করলেও, OpenAI-র সিইও Sam Altman আরও গভীর অংশীদারিত্বের প্রস্তাব দেন।

বিশেষজ্ঞদের মতে, AI-এর আগামী লড়াই শুধু চ্যাটবট বা সফটওয়্যারে সীমাবদ্ধ থাকবে না, বরং ক্লাউড অবকাঠামো এবং কম্পিউটিং শক্তিকেই কেন্দ্র করে তৈরি হবে ভবিষ্যতের প্রযুক্তি বিপ্লব । তবে শুরুতে Microsoft-এর অনেক শীর্ষকর্তাই এই বিনিয়োগ নিয়ে নিশ্চিত ছিলেন না। Microsoft-এর CTO Kevin Scott আশঙ্কা করেছিলেন, OpenAI যদি Amazon Web Services (AWS)-এর সঙ্গে হাত মেলায়, তাহলে Azure-এর বাজারে বড় ধাক্কা লাগতে পারে। সেই প্রতিযোগিতার ভয়ই শেষ পর্যন্ত Microsoft-কে OpenAI-র সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে উৎসাহিত করে।পরবর্তীতে ২০১৯ সালে Microsoft  OpenAI-তে প্রায় ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করে। সেই সিদ্ধান্তই পরবর্তীতে ChatGPT-এর উত্থানের মাধ্যমে AI বাজারে Microsoft-কে নতুন জায়গায় পৌঁছে দেয়। বর্তমানে কোম্পানির Copilot, Azure AI এবং একাধিক জেনারেটিভ AI পরিষেবা OpenAI-র প্রযুক্তির উপর নির্ভরশীল।

তবে সময়ের সঙ্গে দুই সংস্থার সম্পর্কেও এসেছে বদল। সাম্প্রতিক রিপোর্ট বলছে, OpenAI এখন শুধু Microsoft-এর উপর নির্ভর না করে AWS এবং Google Cloud-এর মতো অন্যান্য ক্লাউড পরিষেবার সঙ্গেও কাজ করার পথ খুলে দিয়েছে। ফলে AI বাজারে Microsoft, Amazon এবং Google-এর প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে এমনটাই ধারনা প্রযুক্তি বিশেষজ্ঞদের। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে শুধু উন্নত AI মডেল নয়, বরং কোন সংস্থা সবচেয়ে শক্তিশালী ক্লাউড অবকাঠামো এবং কম্পিউটিং ক্ষমতা গড়ে তুলতে পারে, সেটাই হবে মূল প্রতিযোগিতা। আর সেই কারণেই OpenAI-কে ঘিরে Microsoft, Amazon ও Google-এর এই লড়াই প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ দিক নির্ধারণে বড় ভূমিকা নিতে চলেছে।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের