অষ্টমীর সন্ধ্যায় জনসুনামিতে মধ্য ও উত্তরকে টেক্কা দিল দক্ষিণ কলকাতা

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ হতেই আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতার যাদবপুর সহ বেশ কিছু এলাকায়। অষ্টমীতে দুর্যোগ নেই এই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর(Weather Office)। কিন্তু পুষ্পাঞ্জলি শেষ হতেই আকাশ কালো মেঘে ঢেকে যেতেই আপামর বাঙালির মন খারাপ হয়ে গিয়েছিল। তবে বেশিক্ষণ সেই অবস্থা চিরস্থায়ী হয়নি। বেলা বাড়তেই কালো মেঘ সরে গিয়ে ঝলমলে শরতের আকাশ দেখা দেয়। আর অমনি অষ্টমীর বিকেল থেকে পথে নেমে পড়ে জনতা। পুজোর এই কটা দিনে আনন্দ করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। তাই পরিবারকে সঙ্গে নিয়ে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়েই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন দর্শনার্থীরা। ষষ্ঠী থেকে সপ্তমী মধ্য এবং উত্তর কলকাতায় ভিড় রেকর্ড গড়েছিল। সন্তোষ মিত্র স্কোয়ার একাই পঞ্চমী থেকে ছক্কা ওড়াচ্ছিল।

কিন্তু অষ্টমীর(Astomi) বিকেল থেকে দক্ষিণ কলকাতার প্রতিটি পুজো মণ্ডপ ভিড়ের রেকর্ড গড়তে শুরু করে। সুরুচি সংঘ, বাদামতলা আষাঢ় সংঘ, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা, চেতলা অগ্রণী, যোধপুর পার্ক, হাজরা পার্ক, সেলিমপুর, কসবা বোসপুকুর, শীতলাতলা,রাজডাঙ্গা নবোদয় সংঘ,ম্যাডাক্স স্কোয়ার,মুদিয়ালি সর্বজনীন সহ সব পুজো মণ্ডপে ব্যাপক ভিড় বাড়তে শুরু করে। অষ্টমীর সন্ধ্যায় হাজরা পার্কে আরতি করেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই হাজরা পার্কে পুষ্পাঞ্জলি দিয়ে প্রতিভা দেখতে হাজির হয়েছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ম্যাডাম স্কোয়ার থেকে একডালিয়া এভারগ্রীন এবং ভবানীপুর সর্বজনীন পুজোর মণ্ডপে অষ্টমীর বিকেল পেরিয়ে সন্ধ্যা যত গড়িয়েছে ততই ভিড় বেড়েছে। কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের মতে অষ্টমীর বিকেল থেকে ভিড় ছিল শহরের দক্ষিণমুখী। বেহালার(Behala) একাধিক পুজো মণ্ডপে ভিড় ছিল নজর কাড়ার মত। গত চতুর্থী থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন প্রতিমা দেখতে। বৃষ্টি আর ছাতা এর সঙ্গে আপোষ করেই এক মণ্ডপ থেকে অপর মণ্ডপে প্যান্ডেল হপিং করেছেন দর্শনার্থীরা।

আবহাওয়া  দফতর জানিয়ে দিয়েছে নবমীর(Navami) রাত থেকে ফের বৃষ্টি নামবে। দুর্যোগ ঘনি আসছে বঙ্গে নতুন নিম্নচাপের জেরে। তাই আপামর বাঙালি অষ্টমীর বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণ শহরতলীর পূজো মণ্ডপগুলি দেখার পরিকল্পনা মাথায় নিয়েই বাড়ি থেকে বের হন। ত্রিধারাতে দর্শনার্থীদের ভিড় রেকর্ড পরিমাণ বাড়তে থাকায় সেখানে থিমের অনুষ্ঠান মঞ্চে আঘোরী নৃত্য বন্ধ করে দেয় কলকাতা পুলিশ অষ্টমীর বিকেল বেলায়। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ শহরতলীর যে সকল পুজো উদ্যোক্তাদের মন ভিড়ের রেকর্ড না গড়ায় গত কয়েকদিন ধরে খারাপ ছিল অষ্টমীর সন্ধ্যায় বিগত সব রেকর্ড হচ্ছে জন সুনামি দেখা দেওয়ায় সকলে বেশ চন মনে হয়ে ওঠেন। সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্যই পুজো উদ্যোক্তারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে থিমের মণ্ডপ তৈরি করে থাকেন। কিন্তু এবছর আবহাওয়া ভিলেনের ভূমিকা গ্রহণ করায় চিন্তিত ছিলেন সব পুজো উদ্যোক্তা সহ মৃৎশিল্পীরা। তবে ষষ্ঠী থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় সকলের মুখেই হাসি ফোটে। আর সেই হাসি আরো চওড়া হয় দক্ষিণের উদ্যোক্তাদের মুখে অষ্টমীর বিকেলে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি