মেয়ের ‘বিশেষ বন্ধু’ বাড়ি ঢুকে প্রতিমার ১০ ভরি গহনা নিয়ে পালাল যুবক, তারপর…

মেমারি থানার রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় বাড়ি। প্রায় ২৫০ বছরের পুজো তাঁদের।স্বাভাবিকভাবেই মায়ের গড়ন ঐতিহ্যপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের ‘বিশেষ বন্ধু’ হয়ে বাড়ি এসেছিলেন, কিন্তু পুজো হতেই কালী মায়ের সমস্ত গহনা পালালেন, এরপর….? হ্যাঁ, বর্ধমানের এক যুবকের বিরুদ্ধে ১০ ভরির গয়না চুরির অভিযোগ উঠেছে। তবে চুরি করে নিস্তার পায়নি যুবক। হাতেনাতে গ্রেফতার হয়েছে। অভিযোগ, নিমন্ত্রণ রক্ষার জন্যে বন্ধুর বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিযুক্ত যুবক। আর বন্ধুর বাড়ির আদল বনেদি বাড়ির মতো। সেখানেই মায়ের গায়ের গয়না দেখে লোভ সামলাতে পারলেন না যুবক। পুজো হতেই কালী মায়ের প্রায় ১০ ভরির সোনার গহনা চুরি করে পালান তিনি। বর্তমানে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বর্ধমান আদালতে তোলা হয়েছে অভিযুক্তকে।

মেমারি থানার রসুলপুরের দলুইবাজারের বন্দ্যোপাধ্যায় বাড়ি। প্রায় ২৫০ বছরের পুজো তাঁদের।স্বাভাবিকভাবেই মায়ের গড়ন ঐতিহ্যপূর্ণ। মাকে প্রায় ১০ ভরি সোনার গহনা দিয়ে সাজানো। সেখানেই যুবক আমন্ত্রিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ১২ টা নাগাদ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মায়ের পূজো শেষ হয়। আর পুজো শেষ হতেই বাড়ি লোকেরা নানা কাজে ব্যস্ত হয়ে পড়েন। সেই সুযোগেই কুর্কমটি করেন যুবক। পরিবারের লোকজনের হঠাৎই নজরে পড়ে যে, প্রতিমার গায়ের গহনা উধাও। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন মেমারি থানায় খবর দেন। আর পুলিশ তদন্তে নেমে জানতে পারেন পরিবারের মেয়ের একজন বন্ধু এসেছিলেন। তাঁরই কীর্তি এগুলো। তবে পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসা বাদে সবটা স্বীকার করেছে যুবক। এবং কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর কাছে থেকে উদ্ধার করা হয়েছে প্রতিমার চুরি যাওয়া গয়না। এবং তাঁকে গ্রেফতার করেন মেমারি থানার পুলিশ।

এই প্রসঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের এক সদস্য জানিয়েছেন, তাদের আত্মীয়ের পরিচিত ওই যুবক। সে-ই এই ঘটনা ঘটিয়েছে। মায়ের গায়ের গহনা কে এমনভাবে খুলে নিতে পারে। এগুলো অকল্পনীয়। তবে অভিযুক্ত যুবক গত বছরেও কালীপুজোতে এসেছিল। তাই এবারেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেমনটা বাড়ির পুজো দেখতে আসেন সকলে। কিন্ত ওর মনে যে এমন কোনও চিন্তা ছিল, তা ঘুনাক্ষরেও কেউ ভাবতে পারেননি। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর