কালীপুজোয় সেজে উঠেছে সতীপীঠ কামাখ্যা, দশমহাবিদ্যা রূপে চলছে মায়ের আরাধনা

দেবীর ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম অসমের কামাখ্যা দেবীর মন্দির। দশমহাবিদ্যা রুপেই কামাখ্যায় মাকে পুজো করা হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজোর দিন দীপান্বিতা অমাবস্যার তিথিতে সারা বাংলায় চলছে মায়ের আরাধনা। বাদ নেই দেশের বিভিন্ন প্রান্ত। দেবীর ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম অসমের কামাখ্যা দেবীর মন্দির। দশমহাবিদ্যা রুপেই কামাখ্যায় মাকে পুজো করা হয়। সকাল থেকেই শুরু হয়েছে পুজো। প্রদীপের আলোতে মন্দিরের অপরূপ রূপ ফুটে উঠেছে। চলছে শ্রুতিমধুর ভজন-কীর্তন। প্রতি বছরের মত এবারও কালীপুজো ঘিরে সেজে উঠেছে ৫১ সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা।

তবে করোনা আবহে সতর্ক মন্দির কর্তৃপক্ষ। করোনার টিকার ডবল ডোজের সার্টিফিকেট না থাকলে মন্দিরেই প্রবেশ করা যাবে না। বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও ভক্তদের ঢল গিয়েছে অসমের কামাখ্যায়। সকাল থেকেই পুজো শুরু হয়েছে মায়ের। সারাদিন চলবে পুজো, সন্ধ্যায় হবে বিশেষ আরতি, কালীপুজো উপলক্ষ্যেই এই আরতি হবে বলে জানা গিয়েছে। ১৬৬৫ সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণ নীলাচল পাহাড়ের কোলে এই মন্দির নির্মাণ করেছিলেন, এটাই কথিত আছে। মা এখানে দশমহাবিদ্যা রূপে পূজিত হন। রয়েছে বলিপ্রথাও। কথিত আছে, বশিষ্ঠ মুনি এক সময় এই কামাখ্যাতে যজ্ঞ করেছিলেন।

সকাল থেকে সতীপীঠে নানান রীতি মেনেই চলছে পুজো। নিত্য পুজোর সঙ্গেই কালীপুজোর অমাবস্যা তিথিতে একে একে হবে মাননি পুজো, মহা লক্ষ্মীপুজো, কুবের পুজো। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য লাগবে বিশেষ অনুমতি। করোনার কারণেই এবারেও বাড়তি সতর্কতা নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6