কালীর স্বপ্নাদেশে শ্যামনগরে ব্রহ্মময়ী মন্দির প্রতিষ্ঠা, তোলা যায় না মায়ের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: সামনেই শ্যামাপুজো। দুর্গাপুজোর পরে গোটা রাজ্য এবার মেতে উঠবে কালী আরাধনায়। গোটা রাজ্যে শ্যামাপুজো হলেও বেশ কিছু জায়গা রয়েছে, যেখানে বহু বছর ধরে বংশ পরম্পরা মেনে পুজো হয়ে আসছে। শ্যামনগরের কালীবাড়ি অত্যন্ত জাগ্রত বলে পরিচিত। এই কালীবাড়ি ব্রহ্মময়ী মায়ের মন্দির হিসেবে পরিচিত। এখানেও বিশেষ নিয়ম রয়েছে।

জানা গিয়েছে, মায়ের ছবি তোলা যায় না। এই মন্দিরে বিয়ের আয়োজন করা হয়। বহু দম্পতি মায়ের সামনেই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার সেই মন্দিরেই চলছে মায়ের পুজোর আয়োজন। ২১৩ বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে। পাথুরিয়াঘাটাতে গঙ্গাস্নান করতে এসে ডুবে মৃত্যু হয়েছিল রাজা গোপীমোহন ঠাকুরের ৯ বছরের কন্যা ব্রহ্মময়ীর। রবীন্দ্রনাথ ঠাকুরের সদস্য় ছিলেন তাঁরা। মেয়ের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন রাজা গোপীমোহন। রাতে মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। মা জানিয়েছিলেন, শ্যামনগরের গঙ্গার ধারে মূলাজোড়ে জঙ্গলের মধ্যে আটকে রয়েছেন। সেখান থেকে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হোক।

স্বপ্নাদেশ পেয়ে বজরা করে এসে জায়গা খুঁজে রাজা জঙ্গলের মধ্যে কালীমূর্তির হদিশ পান। মন্দির তৈরি করে সেখানে দেবীকে প্রতিষ্ঠা করেছিলেন। শুধু তাই নয়, বাণেশ্বর শিবের ও রাধাকৃষ্ণ মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই  নিত্যপুজো হচ্ছে মন্দিরে। মা কালী গঙ্গামুখী। তার পিছনেও রয়েছে ইতিহাস। কবি রামপ্রসাদের গান শুনতে দক্ষিণদিক থেকে পশ্চিমমুখী হয়ে যান মা। জানা গিয়েছে, ৪ রকমের আমিষ ভোগ দেওয়া হয় মাকে। সেখানে থাকে রুই, কাতলা, শোল, কই। মায়ের ভোগে দেওয়া হয়, ভাত, ডাল, ৫ রকমের ভাজা আর সবজি। সঙ্গে থাকে ৫ রকমের মাছ, চাটনি, মিষ্টি। এই মন্দিরের গায়েই ছিল টোল। সেখানে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা আসতেন। শুধু স্থানীয় মানুষ নয়, কলকাতা সহ অন্য জেলা থেকেও বহু মানুষ আসেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা