কালী পুজোর রাত্রে মা-কে শিকল দিয়ে বাঁধা হয়, নুপুরের শব্দ শোনা যায়

Share:

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নিয়ামতপুর গ্রামের আদি কালী পুজো জনশ্রুতি ৬০০ বছরের অধিক পুরোনো এই পুজো পঞ্চমুন্ডের বেদির উপরে মায়ের অবস্থান।শোনা যায়, এখনো মায়ের নুপুরের শব্দ, কালী পুজোর রাত্রে মা-কে শিকল দিয়ে বাঁধা হয়।কথিত আছে যে শের শাহ সুরির সময় কাল থেকে এই পুজো নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে এবং এই মন্দিরকে কেন্দ্র করে নিয়ামতপুর এলাকার জনপদ গড়ে উঠছে। মন্দিরটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা(Kulti Assembly) অন্তর্গত নিয়ামতপুর গ্রামে(Niyamatpur Village)। এই মন্দিরটি নিয়ামতপুর গ্রাম কালীবাড়ি মন্দির নামে সুপরিচিত।

পঞ্চমুন্ডের বেদি উপরে মায়ের আসনে মা কে সিদ্ধি প্রাপ্ত করে প্রতিষ্ঠা করা হয়েছিল। শের শাহ সুরির আমল থেকে মন্দির প্রতিষ্ঠা হয়। যেটি কথিত বা লিখিত রয়েছে। এই মন্দিরে শাস্ত্রমতে পুজো হয়। পুজোর সময় মাকে শিকল দিয়ে বেঁধে দেওয়া হয়। পুজোর সময় যখন মাকে অঞ্জলি দেওয়া হবে মা যাতে বেরিয়ে না যান তার জন্যই এই রীতি চালু রয়েছে। অমাবস্যার দিন কালীপুজোর রাতে মন্দিরের ভিতরে পুজোর সময় উপস্থিত থাকলে মায়ের নুপুরের শব্দ এখনো শোনা যাবে বলে দাবি করেন বর্তমান পুজো করে আসা বংশধররা।

এই পুজোকে ঘিরে ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে উপস্থিতি ও উন্মাদনা থাকে চোখে পড়ার মতো।পুজোর দিন গোটা গ্রামের মানুষের উপস্থিতি থাকে নজর কাড়ার মত। এই পুজোকে ঘিরে কটা গ্রাম উৎসবের চেহারা নেয়।তবে মন্দিরের মধ্যে যারা থাকেন তারাই শুধুমাত্র মাকে শিকল দিয়ে বেঁধে দেওয়ার দৃশ্য দেখতে পান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা