হাওড়ার সীতানাথ বোস লেনের ফ্ল্যাটে মা দুর্গা সারা বছর থাকেন ,বিসর্জন হয় না

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:মায়ের হাতে মায়ের পুজো। গত ২৭ বছর আগে বাড়িতে ছোট পটে পুজো শুরু করা হয়েছিল মা দুর্গার। এরপরে সালকিয়া(Salkia) ৮২ বাই এক, সীতানাথ বোস লেনের তিন তলা ফ্লাটের ১০/৮ ঘরের মধ্যেই ১৬ বছর আগে কুমোরটুলি থেকে নিয়ে আসা হল এক চালচিত্রের মাকে। বাবা-মা না থাকায় মা দুর্গা কি অভিভাবক হিসেবে মেনে নিয়েছিলেন সালকিয়া সীতানাথ বোস লেনের মলি সরকার ।পেশায় হাওড়া কোর্টের ল ক্লার্ক(Law Clerck) ।

সেই ১৬ বছর ধরেই এক ফ্ল্যাটের মধ্যে বিরাজমান মা দুর্গা, সপরিবারে রয়েছেন। প্রতি বছর ঠাকুর রং করা থেকে কাপড় পরানো সমস্ত করেন পলি সরকার(Polly Sarkar)। শুধু কুমোরটুলি(Kumartuli) থেকে একজন আর্টিস্ট আনিয়ে দান করা হয় মায়ের চোখ ।মা দুর্গা বড়মা হিসেবেই পরিচিত। পুজোর কটা দিন আত্মীয়-স্বজন যেমন আসেন মাকে দেখতে পাশাপাশি প্রতিটা মানুষকেই দেওয়া হয় মায়ের প্রসাদ ।বিজয়াতে মায়ের বিসর্জন নেই। সারা বছর এখানেই বিরাজমান মা দুর্গা এবং ফ্ল্যাটের মধ্যেই তিনি বিরাজমান।ছোট্ট ওই ফ্ল্যাটে পুজোর ক’ দিন তিল ধারনের জায়গা থাকে না।

অন্যদিকে,মধ্য হাওড়ার কদমতলা(Kadamtala) ব্যাটরা নবীন সংঘের পুজো এবারে ৬৪ বছরে পা দিল। এই বছরের ভাবনা ‘প্রেমময়ী’। অশুভ শক্তি অসুর বিনাশ করে পৃথিবীতে মা দুর্গা কিভাবে শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনেন সেটাই তুলে ধরা হয়েছে প্যান্ডেলে। মৃন্ময়ী মা এখানে একধারে রক্ষা করেন আবার অন্যধারে সন্তানদের স্নেহের স্পর্শে বেঁধে রাখেন। এখানে প্রতিমার সৌন্দর্য দর্শকদের তারিফ কুড়িয়েছে।

আজকের রাশিফল: প্রিয়জনের শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে…

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য