অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুস্থ থাকার জন্য সাধারণ কিছু প্রাত্যহিক ভুল অভ্যাস অজান্তেই শরীরের বড় ধরনের ক্ষতি করে। চিকিৎসকদের মতে, অধিকাংশ মানুষই তাঁদের বড় কোনও শারীরিক সমস্যা নিয়ে যখন ক্লিনিকে আসেন, তখন দেখা যায় তার মূলে রয়েছে বছরের পর বছর ধরে অবহেলায় গড়ে ওঠা কিছু সাধারণ অভ্যাস। দীর্ঘমেয়াদে হার্টের রোগ, ডায়াবেটিস বা মেটাবলিক সমস্যা এড়াতে এই ক্ষতিকারক ৫টি খাদ্যাভ্যাস বদলে ফেলা জরুরি:

ব্রেকফাস্ট বা সকালের খাবার বাদ দেওয়া

শহুরে কর্মব্যস্ত জীবনে অনেকেই সকালে তাড়াহুড়ো করে বেরোনোর সময় ব্রেকফাস্ট বাদ দেন অথবা স্রেফ চা-বিস্কুট খেয়েই কাটিয়ে দেন। তবে বছরের পর বছর ধরে রোজ এই কাজ করলে শরীরে ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষমতা বিঘ্নিত হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

জীবনযাত্রার সাথে খাবারের পরিমাণের অমিল

মানুষ যতটা শারীরিক পরিশ্রম করত, এখন ডেস্ক জব ও সহজ যাতায়াতের কারণে শরীরচর্চা বা কায়িক শ্রম অনেকটাই কমে গিয়েছে। অথচ খাবার একই আছে, যা মেদ বৃদ্ধির অন্যতম কারণ।

অতিরিক্ত নুন ও চিনি খাওয়া

খাওয়ার সময় আচার, পাঁপড়, চায়ে বাড়তি এক চামচ চিনি কিংবা সামাজিক অনুষ্ঠানে অতিরিক্ত মিষ্টি খাওয়াকে ভারতীয় খাদ্যাভাসে সাধারণত বড় কোনও সমস্যা মনে করা হয় না।

দেরিতে রাতের খাবার খাওয়া

বিশেষ করে বড় শহরগুলোতে কাজ সেরে বাড়ি ফিরতে রাত হওয়ায় অত্যন্ত দেরিতে রাতের খাবার খাওয়ার চল রয়েছে। খাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়ার এই অভ্যাস দীর্ঘমেয়াদে হজমশক্তি, ঘুম এবং মেটাবলিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে।

সাময়িক ‘ফ্যাড ডায়েট’-এর মোহ

ওজন কমানোর জন্য সোশ্যাল মিডিয়া দেখে অনেকেই সাময়িকভাবে অত্যন্ত কঠিন কোনও ডায়েট (Fad Diet) বেছে নেন। কয়েক সপ্তাহ পর ওজন একটু কমতেই আবার সেই ডায়েট ছেড়ে দেন এবং ওজন আগের জায়গায় ফিরে আসে। এই ধরনের ডায়েট শরীরের টেকসই বা দীর্ঘস্থায়ী কোন্নও উন্নতি ঘটায় না। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের