পাঁঠার মাংসে এবার বাদামের স্বাদ, একঘেয়ে রেসিপিতে আনুন নতুনত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের দুপুরে বাঙালির থালায় পাঁঠার মাংস যেন এক চিরন্তন আনন্দ। কিন্তু প্রতি সপ্তাহে একই ঝোল বা ভুনা খেতে খেতে যদি একঘেয়েমি এসে যায়, তাহলে একটু নতুনত্ব দরকারই। আর সেই স্বাদে ভাঙন এনে দিতে পারে বাদাম দেওয়া পাঁঠার মাংসের কোর্মা, যেখানে ঘি, মশলা আর আমন্ডের মোলায়েম স্বাদ মাংসকে এনে দেয় এক রাজকীয় রূপ।  

এই রেসিপিতে মাংসের সঙ্গে ব্যবহার করা হয়েছে আমন্ড বাটা ও দই, যা গ্রেভিকে করে তোলে ঘন, ক্রিমি এবং অত্যন্ত সমৃদ্ধ। গোলাপজলের হালকা সুগন্ধ পুরো পদটিকে দেয় ফাইনাল ফিনিশিং টাচ, যেন এক অভিজাত ভোজের আমন্ত্রণ। এই বাদাম দেওয়া পাঁঠার মাংস শুধু স্বাদের দিক থেকেই আলাদা নয়, বরং রবিবারের পারিবারিক ভোজে এনে দিতে পারে এক নতুন অভিজ্ঞতা। একঘেয়ে মেনু বদলে এবার থালায় যোগ করুন ক্রিমি, নরম আর সুগন্ধী এই বিশেষ কোর্মা।

কীভাবে বানাবেন? 

উপকরণ: পাঁঠার মাংস, আমন্ড, পেঁয়াজ, দই, ঘি, আদা-রসুন বাটা, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, গোটা মশলা (দারচিনি, তেজপাতা, এলাচ), গোলাপজল ও লবণ।

প্রণালী: প্রথমে আমন্ড ভিজিয়ে খোসা ছাড়িয়ে অর্ধেক দইয়ের সঙ্গে পেস্ট তৈরি করতে হবে। তারপর আলাদা করে পেঁয়াজ ভেজে রাখতে হবে। এরপর ঘিতে গোটা মশলা ফোড়ন, আদা-রসুন ও গুঁড়ো মশলা দিয়ে মাংস টা কে কষাতে হবে। মাংস ভালোভাবে কষে এলে এতে যোগ করতে হবে আমন্ড-দইয়ের মিশ্রণ ও ভাজা পেঁয়াজ। ধীরে ধীরে জল দিয়ে কম আঁচে রান্না করলে মাংস হবে নরম ও সুস্বাদু। শেষে বাকি আমন্ড ছড়িয়ে দিয়ে গোলাপজল ছিটিয়ে ঢেকে রাখলেই তৈরি রেস্তোরাঁ-স্টাইল বাদামি কোরমা। 

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল