স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার রান্নায় নতুন চমক! এবার মাত্র কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই মাইক্রোওয়েভে বানিয়ে ফেলুন সুস্বাদু জিরা আলু। আলু, জিরে, পেঁয়াজ, টমেটো আর কয়েকটি মশলা দিয়েই তৈরি হবে এই সহজ নিরামিষ পদ।

উপকরণ

৩টি বড় আলু, ১টি মাঝারি পেঁয়াজ, ১টি বড় টমেটো, ২-৩টি কাঁচালঙ্কা, সামান্য ধনেপাতা, ১ চা চামচ জিরে, ২টি শুকনো লঙ্কা, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ নুন, ২ চা চামচ তেল ও ১ চা চামচ ঘি।

পদ্ধতি

প্রথমে আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। পেঁয়াজ ও টমেটো কাঁচালঙ্কা এবং ধনেপাতা কুচিয়ে রাখুন। এবার একটি মাইক্রোওয়েভ সেফ ঢাকনাযুক্ত পাত্রে ২ চা চামচ তেল, শুকনো লঙ্কা এবং জিরে দিন। হাই পাওয়ারে প্রায় ১ মিনিট গরম করে নিন। এরপর পাত্রটি সাবধানে বের করে হলুদ ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে কাটা আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা দিয়ে মশলার সঙ্গে ভালভাবে মিশিয়ে দিন। এবার পাত্রটি ঢেকে হাই পাওয়ারে প্রায় ৫ মিনিট রান্না করুন। ৫ মিনিট পর পাত্রটি বের করে আলুগুলি ভাল করে নাড়ুন। চাইলে এই সময় ১ চা চামচ ঘি দিয়ে দিতে পারেন। এরপর আবার ঢেকে ৯ থেকে ১১ মিনিট রেখে দিন। আলুর ধরন অনুযায়ী রান্নার সময় কিছুটা কমবেশি হতে পারে। আলু ভালভাবে সেদ্ধ হয়ে গেলে তৈরি ঝটপট মাইক্রোওয়েভ জিরা আলু। গরম ভাত, ডাল কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন।

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব মহিলাদের আধার হাতিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, শান্তিপুরে সরব উপভোক্তারা

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…