বাঙালির পছন্দের পোনা মাছের চপ, এবার বানিয়ে ফেলুন বাড়িতেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিকেলের টিফিন হোক কিংবা অতিথি আপ্যায়ন মাছের চপ বাঙালির অন্যতম প্রিয় স্ন্যাকস। পোনা মাছ দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারেন এই মুচমুচে ও সুস্বাদু মাছের চপ। রইল সহজ রেসিপি।

উপকরণ

৪–৫টি পোনা মাছ, ২টি সেদ্ধ আলু , ১টি পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা-রসুন বাটা, ২টি কাঁচালঙ্কা কুচি, ½ চা চামচ  জিরে গুঁড়ো, ½ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন, প্রয়োজনমতো বিস্কুটের গুঁড়ো, প্রয়োজনমতো বেসন বা ডিমের গোলা, ভাজার জন্য  তেল।  

প্রদ্ধতি

প্রথমে পোনা মাছ ভালো করে পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে মাছের সব কাঁটা ভালোভাবে বেছে আলাদা করে নিন। কড়াইয়ে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, আদা-রসুন, কাঁচালঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিন। এরপর মাছের কিমা ও সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। নুন দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে শুকনো করে নিন।মিশ্রণ ঠান্ডা হলে গোল বা ডিম্বাকৃতি চপের আকার দিন। ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়োয় মুড়ে নিন। গরম তেলে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। গরম গরম পোনা মাছের চপ কাসুন্দি, টমেটো সস বা পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন।

সুস্থ হতে এসেছিলেন কলকাতায়, আগুনের গ্রাসে লাশ হয়ে ফিরছেন ৯ বাংলাদেশি

সুজি দিয়েই হবে বাজিমাত, স্বাদ বদলে বানান ‘রাভা ভিন্ডি ফ্রাই’

বিধায়কদের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের, নতুন গাড়ি এবং চালক ভাতা হিসেবে মিলবে ৭৫ হাজার টাকা

শুটিং সেটে গুরুতর আহত কার্তিন আরিয়ান, হাঁটুতে চোট নিয়ে হাসপাতালে ভর্তি, হবে সার্জারি

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

‘কোনও গাড়ি রেজিস্ট্রেশন ছাড়া চলবে না’, রাজ্য সরকারের ১০০ দিন পূর্তিতে বার্তা অর্জুন সিংহের

পেটের দায়ে কাজে এসে নিউমার্কেটের হোটেলে মৃত্যু ঝাড়খণ্ডের যুবকের, সন্দীপকে হারিয়ে বুক চাপড়ে কান্না পরিবারের

‘ঘুষখোর ধরো, জেল ভরো’, দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

খুপরি খুপরি ঘর, সরু প্যাসেজ! হোটেলের অন্দরমহল দেখে ক্ষুব্ধ দমকলমন্ত্রী

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন