৫৭-তেও ফিট ও গ্ল্যামারাস,রহস্য জানালেন অজয়ের নায়িকা মধু শাহ

Share:

 

নিজস্ব প্রতিনিধিঃ  ৫৭ বছর বয়সেও নিজের ফিটনেস ও গ্ল্যামার ধরে রেখে নতুন করে  আলোচনার কেন্দ্রবিন্দুতে ফুল অর কাঁটে খ্যাত বলিউড অভিনেত্রী মধু শাহ।  সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খাদ্যাভ্যাস ও শরীরচর্চা নিয়ে তাঁর বক্তব্য তুলে ধরেছেন।ভালো স্বাস্থ্য শুরু হয় সক্রিয় জীবনযাপন থেকে, খেলাধুলো, নাচ,শরীরচর্চা সবকিছুর মধ্যেই বড় হয়েছেন তিনি। যদিও তিনি নিজেকে বরাবরই খাদ্যপ্রেমী বলে মনে করেন, তবুও তাঁর সক্রিয় জীবনধারা কখনও তাঁকে অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছতে দেয়নি।

 

সময়ের সঙ্গে তাঁর খাবারের প্রতি ধারণা বদলেছে।  এখন খাবার শুধুমাত্র পুষ্টির বিষয় নয়, বরং এটি সামাজিকতা, ভ্রমণ এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ বিষয়।  বর্তমান জীবনযাত্রায় খাবার অনেক সময় খাবার  আড্ডা, পার্টি বা ভ্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, ফলে অজান্তেই বেশি খাওয়া হয়ে যায়। এই প্রসঙ্গে তিনি মনে করেন, ফিট থাকতে গেলে শুধু কী খাচ্ছেন তা নয়, কতটা খাচ্ছেন সেটাই আসল বিষয়। কম খাওয়া মানে নিজেকে বঞ্চিত করা নয়, বরং শরীরের প্রয়োজন অনুযায়ী খাওয়াই হল প্রকৃত স্বাস্থ্য সচেতনতা।

 

বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের মেটাবলিজম কমে আসে, ফলে আগের মতো খাওয়ার অভ্যাস বজায় রাখলে তা শরীরে প্রভাব ফেলতে পারে।  এই বাস্তবতা মেনে নিয়েই তিনি নিজের খাদ্যাভ্যাসে সংযম এনেছেন এবং সেটাকেই সুস্থ থাকার মূলমন্ত্র হিসেবে মেনে নিয়েছেন।  সব মিলিয়ে তাঁর জীবনধারা অত্যন্ত সরল—অ্যাক্টিভ থাকা, পছন্দের খাবার উপভোগ করা, কিন্তু সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখা। কঠোর ডায়েট বা অতিরিক্ত নিয়মের বদলে সচেতনতা ও নিয়ন্ত্রণই দীর্ঘমেয়াদি সুস্থতার চাবিকাঠি হতে পারে বলেই বিশ্বাস করেন।  স্বাস্থ্য ভালো রাখতে বড় পরিবর্তনের প্রয়োজন নেই, বরং ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই তৈরি করতে পারে বড় পার্থক্য।

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী, সিলিং থেকে ঝুলছেন স্বামী, শহরে চাঞ্চল্যকর কাণ্ড

শহিদ জওয়ানকে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স, নিহত ৪

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক

বারাণসীর বাঙালিটোলায় গড়ে উঠছে ‘পশ্চিমবঙ্গ ভবন’, সংস্কার হবে ঐতিহ্যবাহী কালী মন্দিরের

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে ধ্বংস ভারতীয় সংস্থার বিরাট ওষুধ কারখানা, মৃত ১

‘দৃশ্যম’ দেখে ২০০০ কিমি পথ পেরিয়ে বাবাকে খুন ছেলের! ছোট্ট একটা ভুল, তার পর…

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট