গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়ি ও মুচমুচে চিনাবাদামের সঙ্গে পাট শাকের যুগলবন্দি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত খেতে লাগে ! সাধারণত পাট শাকের হালকা তেতো ভাব অনেকে পছন্দ করেন না, তবে ঝাল ও মিষ্টি  স্বাদের এই রেসিপিটি মুখের স্বাদ বদলে দেবে  সকলের।

উপকরণ

পাট শাক (২ আঁটি), সরষের তেল (আধা কাপ), চিনাবাদাম (খোসা ছাড়ানো ), রসুনকুচি (১ টেবিল চামচ), পেঁয়াজকুচি (আধা কাপ), শুকনো লঙ্কা (৩-৪টি), ছোট চিংড়ি (২০০ গ্রাম), হলুদগুঁড়ো (আধা চা চামচ), নুন (স্বাদমতো)।

প্রদ্ধতি

পাট শাকের ডাঁটা ফেলে শুধু পাতা বেছে ধুয়ে ছোট টুকরা করে কেটে রাখুন। প্যানে তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখুন। এরপর রসুন ও পেঁয়াজকুচি মচমচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে শুকনো লঙ্কা মচমচে করে ভেজে নিন। রসুন ও পেঁয়াজের সঙ্গে ঝুরঝুরে করে করে নিন। এবার একই তেলে হলুদ ও নুন মাখানো চিংড়ি লালচে করে ভেজে নিন। এরপর পাট শাকও লবণ দিয়ে ভাজুন। শাক নরম হয়ে এলে ভাজা বাদাম এবং ভাজা পেঁয়াজ ও মরিচের মিশ্রণ দিয়ে ভালভাবে মিশিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। গরমকাল মানেই বাজারে থরে থরে পাট শাক। সস্তা, সহজলভ্য আর শরীরের জন্য দারুণ উপকারী। পাট শাক আয়রন, ক্যালসিয়াম, ফাইবার সমৃদ্ধ । চিংড়ি ও বাদাম দিলে বাচ্চারাও আঙুল চেটে খাবে। 

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির