ChatGPT 5.5 কেন বলছে ‘গবলিন’? নতুন আপডেট ঘিরে ভাইরাল বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: OpenAI-এর নতুন ChatGPT 5.5 আপডেট ঘিরে প্রযুক্তি মহলে যেমন উৎসাহ দেখা গিয়েছে, তেমনই তৈরি হয়েছে নতুন বিতর্কও। উন্নত পারফরম্যান্স ও দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতার জন্য প্রশংসা কুড়োলেও, অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে নতুন ভার্সন মাঝে মাঝেই অদ্ভুত ও মজার ছলে উত্তর দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন উত্তরে ‘গবলিন’, ‘গ্রেমলিন’-এর মতো কাল্পনিক চরিত্রের উল্লেখ সামনে আসায় সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

নতুন আপডেটের এই আচরণ ঘিরে X, Reddit-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ মজা করে বলছেন, AI যেন ফ্যান্টাসি জগতের ভাষায় কথা বলছে, আবার কেউ এটিকে প্রশিক্ষণজনিত ত্রুটি হিসেবে দেখছেন। জানা গিয়েছে, OpenAI-এর অভ্যন্তরীণ নির্দেশিকায় এমন কিছু শব্দ অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার না করার পরামর্শ ছিল। সেই তালিকায় ছিল goblins, gremlins, trolls, raccoons, pigeons-এর মতো শব্দ। অর্থাৎ সাধারণ কথোপকথনে এই ধরনের শব্দ এড়িয়ে চলার কথা বলা হয়েছিল। তবুও কিছু ব্যবহারকারী স্ক্রিনশট পোস্ট করে দেখিয়েছেন, ChatGPT 5.5 মাঝে মাঝে ‘goblin mode’ বা ‘gremlin energy’-র মতো শব্দবন্ধ ব্যবহার করছে। এরপরই শুরু হয় জল্পনা।

OpenAI পরে জানায়, ChatGPT 5.5-এর প্রশিক্ষণের সময় একটি হালকা, মজাদার এবং কিছুটা ‘nerdy’ ভাষাশৈলী ব্যবহার করা হয়েছিল। এই স্টাইলে কল্পজগত, প্রাণী বা কাল্পনিক চরিত্রের রেফারেন্স ব্যবহার করা হতো। পরবর্তীতে রিইনফোর্সমেন্ট লার্নিং -এর মাধ্যমে সেই ধরন কিছু ক্ষেত্রে আরও বেশি দেখা যেতে শুরু করে। সংস্থার দাবি, এই ধরনের স্টাইল সব উত্তরে ছিল না। আনুমানিক প্রতি ৪০টি উত্তরের মধ্যে একটি উত্তরে এমন প্রবণতা দেখা যেত। বর্তমানে সেই ‘nerdy style’ সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

ঘটনার মাঝেই ওপেনএআই (OpenAI)-এর সিইও স্যাম অল্টম্যান বিষয়টিকে হাস্যরসের সঙ্গেই নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় মজা করে পোস্ট করেন, “goblinblog dropped”। পাশাপাশি ChatGPT-এর অফিসিয়াল অ্যাকাউন্টও ‘দ্য হবিট’ বই থেকে উদ্ধৃতি দিয়ে এই বিতর্কে যোগ দেয়। ফলে যা প্রথমে ত্রুটি বলে মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে অনলাইন সংস্কৃতির অংশ হয়ে ওঠে। এর মধ্যেই স্যামুয়েল হ্যারিস অল্টম্যান আরও ঘোষণা করেছেন, ৫ মে বিকেল ৫:৫৫ মিনিটে ChatGPT 5.5 উপলক্ষে একটি ছোট আমন্ত্রণপ্রাপ্তদের জন্য অনুষ্ঠান হবে সান ফ্রান্সিসকো-তে। সেখানে ডেভেলপার, নির্মাতা ও প্রযুক্তি উদ্ভাবকদের আমন্ত্রণ জানানো হবে। খাবার, আলোচনা ও ভবিষ্যৎ পণ্য নিয়ে কথাবার্তাও থাকবে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দেখিয়ে দিল AI এখন শুধু তথ্য দেওয়ার যন্ত্র নয়, তার ভাষা ও ব্যবহারও মানুষের নজরে থাকে। ফলে ভবিষ্যতের AI-কে শুধু স্মার্ট হলেই হবে না, তাকে হতে হবে প্রসঙ্গ অনুযায়ী ভারসাম্যপূর্ণও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি