সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি প্রতিদিন নিয়ম করে দাঁত মাজেন ঠিকই, কিন্তু তা সত্ত্বেও কি আপনার দাঁতে শিরশিরানি বা হলদেটে ভাব দেখা দিচ্ছে? চিকিৎসকদের মতে, আমাদের রোজকার কিছু খাদ্যাভ্যাস এবং ভুল টুথপেস্ট ব্যবহারের কারণে দাঁতের সবচেয়ে শক্ত এবং সুরক্ষামূলক স্তর ‘এনামেল’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এনামেল হল একটি ঘন খনিজ স্তর যা দাঁতকে দৈনন্দিন ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হল,দাঁতের এনামেলে কোনো জীবন্ত কোশ থাকে না। এর ফলে,একবার দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেলে তা আর নিজে থেকে তৈরি হতে বা মেরামত হতে পারে না। তাই এনামেল হারিয়ে গেলে তা চিরতরে হারিয়ে যায়, যা পরবর্তীতে দাঁতের মারাত্মক ক্ষতি ডেকে আনে।

কোন কোন খাবার ও পানীয় এড়িয়ে চলবেন?

নিয়মিত অত্যাধিক অ্যাসিডিক বা টক জাতীয় খাবার এবং পানীয় গ্রহণ করলে তা দাঁতের এনামেলকে নরম করে দেয় এবং দ্রুত ক্ষয় ঘটায়। চিকিৎসকদের মতে, দাঁতের সুরক্ষায় নিচের খাবার ও পানীয়গুলি সীমিত করা উচিত:

  • চা ও কফি
  • কোলা বা কোল্ড ড্রিঙ্কস
  • আচার
  • সাইট্রাস বা টক জাতীয় ফল

এনামেল ক্ষয় শুরু হলে কী ক্ষতি হয়?

এনামেল ক্ষয়ের প্রক্রিয়াটি প্রাথমিক অবস্থায় কোনো রকম ব্যথা বা লক্ষণ ছাড়াই অত্যন্ত নিঃশব্দে শুরু হয়। তবে এটি ধীরে ধীরে বাড়তে থাকলে দাঁত অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। দাঁতের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে দাঁত হলদেটে দেখাতে পারে। দাঁতে ক্যাভিটি বা পোকা লাগার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সঠিক নিয়মে ব্রাশ করার পাশাপাশি সঠিক টুথপেস্ট নির্বাচন করা অত্যন্ত জরুরি। দাঁতের খনিজ ফিরিয়ে আনতে এবং এনামেলকে শক্তিশালী করতে ‘এনামেল-স্মার্ট’ টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ধরনের টুথপেস্টে একটি বিশেষ অপ্টিমাইজড ফ্লোরাইড ফর্মুলেশন থাকে, যা দাঁতের উপরিভাগকে পুনরায় খনিজ সমৃদ্ধ করতে, মজবুত করতে এবং সুরক্ষার স্তরটি পুনর্গঠন করতে সরাসরি সাহায্য করে।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই