জাপানি কায়দায় সুস্বাদু ও প্রোটিনে ভরপুর সকালের জলখাবার বানিয়ে ফেলুন

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের জলখাবার হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহার। পুষ্টিবিদদের মতে, দিনের শুরুতে পর্যাপ্ত প্রোটিন শরীরে শক্তি জোগায়, মনোযোগ বাড়ায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। তবে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ প্রোটিন মেপে খাওয়া সম্ভব নয়। তাই এমন কিছু প্রাতঃরাশ বেছে নেওয়া ভাল, যা সহজেই প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। জাপানি রন্ধন প্রণালী সেই দিক থেকে বেশ জনপ্রিয়, কারণ সেখানে কম তেল-মশলায় হালকা অথচ পুষ্টিকর খাবার তৈরি করা হয়।জাপানি স্টাইলে এমন কয়েকটি প্রোটিন সমৃদ্ধ সকালের জলখাবার রয়েছে, যা চিজ বা মেয়োনিজ ছাড়াই তৈরি করা যায় এবং স্বাদেও অসাধারণ।

ডিমের স্যান্ডউইচ (Japanese Egg Sandwich): জাপানে অত্যন্ত জনপ্রিয় এই স্যান্ডউইচটি তৈরি করা হয় নরম, ক্রিমি ডিমের ফিলিং দিয়ে। এতে লাগে ডিমের সাদা অংশ, সেদ্ধ ডিম, দুধ, নুন ও গোলমরিচ। প্রথমে ডিমের সাদা অংশ কুচিয়ে নিতে হয়। এরপর সেদ্ধ ডিম চটকে দুধ ও মশলা মিশিয়ে ফেটিয়ে নেওয়া হয়, যা একধরনের হালকা মেয়োনিজর মতো ক্রিম তৈরি করে। এই মিশ্রণে ডিমের কুচি মিশিয়ে পাউরুটির মধ্যে ভরে তৈরি হয় সুস্বাদু ও প্রোটিনে ভরপুর স্যান্ডউইচ।

সয়া মিল্ক পুডিং (Soy Milk Pudding): মিষ্টি স্বাদের এই পুডিং প্রোটিনের একটি চমৎকার উৎস। ডায়াবেটিস রোগীরাও এটি সহজে খেতে পারেন। সয়া দুধ হালকা আঁচে গরম করে তাতে ওটস বা চালের গুঁড়ো মেশাতে হয়। মিশ্রণ ঘন হলে উপর থেকে বাদামকুচি ছড়িয়ে সামান্য মধু যোগ করা হয়। এটি হালকা, পেট ভরানো এবং পুষ্টিকর প্রাতঃরাশ হিসেবে আদর্শ।

তামাগোয়াকি (Japanese Rolled Omelette): জাপানি কায়দার এই ডিমের রোল সকালের খাবার হিসাবে খুবই জনপ্রিয়। ফেটানো ডিমে সামান্য সয়া সস ও চিনি মিশিয়ে পাতলা স্তরে প্যানে রান্না করা হয় এবং ধীরে ধীরে রোলের আকারে গোটানো হয়। চাইলে এতে মাছের পুরও যোগ করা যায়, যা এর প্রোটিনের মাত্রা আরও বাড়িয়ে দেয় এবং স্বাদে নতুন মাত্রা আনে।

এই ধরনের জাপানি জলখাবার শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্যও উপযোগী। কম তেল-মশলা, বেশি প্রোটিন এবং সহজ প্রস্তুতি, সব মিলিয়ে সকালের জলখাবার জন্য এগুলি হতে পারে দারুণ বিকল্প। 

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান