জানেন কুমারী পুজো কেন করা হয়? বিভিন্ন বয়স অনুযায়ী হয় নামকরণ

শাস্ত্রে আছে, কোলাসুর যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছে তখন দেব ও ঋষিকুল দেবী কালী’র শরণাপন্ন হয়েছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম প্রচলন করেছিলেন কুমারী পুজোর। সালটা ছিল ১৯০১। বেলুড় মঠে মহা অষ্টমী তিথিতে কুমারী পুজো হলেও এই পুজো (PUJA) করা যায় মহা অষ্টমী ও মহানবমী- যে কোনও দিনই। ১ থেকে ১৬ বছরের কন্যাদের কুমারীপুজো করা হয়ে থাকে।

শাস্ত্রে আছে, কোলাসুর যখন স্বর্গ, মর্ত্য ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছে তখন দেব ও ঋষিকুল দেবী কালী’র শরণাপন্ন হয়েছিলেন। দেবী কুমারী রূপ ধারণ করে বধ করেছিলেন অসুরকে। সেই কারণেই কুমারী পুজো। প্রাচীনকাল থেকে প্রকৃতিকে ‘মা’ মনে করা হয়। উপাসনা করা হত প্রকৃতির। বিশ্বাস, প্রকৃতিই মহামায়া। তাই কুমারীকে দেবী জ্ঞানে আরাধনা করা হয়। উপাসনা করা হয় নিষ্পাপ, সৎ-এর। মানবজীবনের কলুষতা যাদের মধ্যে প্রবেশ করেনি তাদের দেবী রূপে আরাধনা করা হয়। ঋতুমতী হয়নি এমন কন্যাকে নতুন বস্ত্র, অলঙ্কার, মুকুট ও তিলক, আলতা, মালা পরিয়ে পুজো করা হয় দেবী জ্ঞানে। হাতে থাকে পদ্ম।

১ বছরের কুমারীকে ‘সন্ধ্যা’ নামে আরাধনা করা হয়। ২ বছর হলে কুমারী আরাধ্যা হয় ‘সরস্বতী’ নামে। ‘ত্রিধা’ বলা হয় ৩ বছর বয়সী হলে। ৪ বছর হলে কুমারী আরাধ্যা কালিকা নামে। ‘সুভগা’ নামে উপাসনা করা হয় ৫ বছর হলে। ‘উমা’ নামে কুমারীর উপাসনা হয় ৬ বছর বয়সীদের। ৭ বছর হলে কুমারী আরাধ্যা ‘মালিনী’ নামে। ‘কুব্জিকা’ নামে কুমারী উপাস্য ৮ বছর হয়ে থাকলে। ৯ বছর হলে কুমারী ‘কালসন্দর্ভা’। ‘অপরাজিতা’ নামে পুজো করা হয় ১০ বছরের কুমারীকে। ১১ বছরের কুমারী পূজিতা ‘রুদ্রাণী’ রূপে। ‘ভৈরবী’ রূপে পূজিতা হন ১২ বছরের কুমারী। ১৩ বছরের কুমারী ‘মহালক্ষ্মী’। ‘পীঠনায়িকা’ ১৪ বছরের কুমারী। ‘ক্ষেত্রজ্ঞা’ ১৫ বছরের কুমারী। ১৬ বছর বয়সী কুমারীর উপাসনা করা হয় ‘অম্বিকা’ নামে।

কালিকা, উমা, অপরাজিতা, রুদ্রাণী, ভৈরবী, অম্বিকা সহ একাধিক নাম না হয় দেবী দুর্গার রূপের নাম। কিন্তু সরস্বতী ও লক্ষ্মী তো  দুর্গা’র কন্যা। তবে কেন কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করা হলে তাঁদের নামে পুজো?  পুরাণ অনুসারে, মহালক্ষ্মী এবং মহা সরস্বতীও আদ্যাশক্তির অংশ, তাঁরই রূপ। কেউ বলেন তিনি এক। কেউ বলেন তিনি নিরাকার। তিনিই আদি-অন্ত ও ধারক। তিনিই স্রষ্টা, তিনিই বিনাশিনী।

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা