চলন্ত ট্রেনের ভিতরে ঝুলছে জামা-কাপড়, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাক কাণ্ড! চলন্ত ট্রেনের মধ্যেই লাইন পড়েছে জামা-কাপড় শুকোনোর। প্রকাশ্যে এসেছে সেই সিসিটিভি ফুটেজ।এক্স হ্যান্ডেলের ‘The Nalanda Index’ নামে একটটি একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে ভিডিওটি। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে।

ভিডিওতে দেখা গিয়েছে, ট্রেনের কামরাকে কার্যত কাপড় শুকোনোর জায়গায় পরিণত করা হয়েছে। শাড়ি, শার্ট, তোয়ালে-সহ একাধিক পোশাক ট্রেনের স্টিলের হ্যান্ডরেলে ঝুলিয়ে রাখা হয়েছে। কোথাও কাপড়গুলো দড়ির মতো টানটান করে ছড়ানো, আবার কোথাও স্তরে স্তরে ঝুলছে পুরো অংশটি। এইভাবে ট্রেনের মধ্যে কাপড় শুকনোর ফলে কামরার একটি বড় অংশ দখল হয়ে যাওয়ার ছবি উঠে এসেছে। ফলে সাধারণত যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছে।

যদিও আশপাশে বসে থাকা যাত্রীদের মধ্যে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। কেউ শান্তভাবে বসে ছিলেন, কেউ একঝলক তাকিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে এই আচরণের তীব্র সমালোচনা করেছে নেটিজেনরা। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, এভাবে পাবলিক স্পেস ব্যবহার করলে অন্য যাত্রীদের অসুবিধা কতটা বাড়ে এবং এটি নাগরিক সচেতনতার অভাবেরই পরিচয় কিনা। পাশাপাশি রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে কেন এমন ঘটনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিভাবে একটি জনবহুল ট্রেনে ভিজে কাপড়-জামা ঝুলিয়ে শুকোতে দেওয়া যায়। গণপরিবহনে মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়। এমন অভিযোগ তুলেও সরব হয়েছেন অনেকে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা