বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিকেলে চায়ের আড্ডা হোক বা বাচ্চাদের টিফিন! রোজ একই ধরনের খাবারে যদি একঘেয়েমি চলে আসে, তাহলে আজই বানিয়ে ফেলুন সুস্বাদু ‘এগ ললিপপ’। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম ডিম আর মশলাদার আলুর পুর। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। অল্প উপকরণে খুব কম সময়েই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্ন্যাকস। বাড়িতে থাকা ডিম দিয়েই তৈরি করা যায়, একেবারে রেস্তোরাঁ-স্টাইলের মুখরোচক এগ ললিপপ। এটি যেমন বাচ্চাদের পছন্দের, তেমনই সন্ধ্যার জলখাবার বা অতিথি আপ্যায়নের জন্যও দারুণ একটি পদ।

উপকরণ

সেদ্ধ ডিম – ৪ থেকে ৫টি 

সেদ্ধ আলু – ২টি

মিহি কুচোনো পেঁয়াজ – ১টি বড়

আদা-রসুন বাটা – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি

ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ

গরম মশলা গুঁড়ো – আধ চা চামচ

কর্নফ্লাওয়ার – ২ থেকে ৩ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো

নুন

সাদা তেল

আইসক্রিম স্টিক

পদ্ধতি

প্রথমে ডিমগুলো ভালভাবে সেদ্ধ করে ঠান্ডা করুন। এরপর খোসা ছাড়িয়ে প্রতিটি ডিম লম্বা এবং অর্ধেক করে কেটে রাখুন। একটি বড় পাত্রে সেদ্ধ আলু ভাল করে চটকে নিন। তার সঙ্গে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, ধনেপাতা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা এবং নুন মিশিয়ে ভালোভাবে মেখে নিন। মিশ্রণটি শক্ত রাখতে সামান্য কর্নফ্লাওয়ার যোগ করুন। এরপর হাতে অল্প তেল মেখে আলুর মিশ্রণ থেকে একটি অংশ নিয়ে চ্যাপ্টা করুন। মাঝখানে আধখানা সেদ্ধ ডিম রেখে চারদিক থেকে আলুর মিশ্রণ দিয়ে ঢেকে ললিপপের মতো গোল বা ডিম্বাকৃতি বানিয়ে নিন। একটি বাটিতে কর্নফ্লাওয়ার ও সামান্য জল মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। প্রতিটি ললিপপ প্রথমে সেই ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়োতে ভালোভাবে মাখিয়ে নিন। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে ললিপপগুলো সোনালি রং না আসা পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। সবশেষে প্রতিটি ললিপপে একটি করে আইসক্রিম স্টিক গেঁথে টমেটো সস, মেওনিজ বা পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক