ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নাঘরে ডিম আর পোস্ত-দুটিরই আলাদা কদর রয়েছে। ডিম দিয়ে যেমন মুহূর্তে তৈরি হয়ে যায় সুস্বাদু নানা পদ, তেমনই পোস্ত ছাড়া বাঙালির ভাতের থালা অনেকের কাছেই অসম্পূর্ণ। আর এই দুই উপকরণ একসঙ্গে মিশে তৈরি হয় এমন এক অনবদ্য পদ, যা একবার খেলে তার স্বাদ সহজে ভোলার নয়। আজ রইল সহজ অথচ দারুণ সুস্বাদু ডিম পোস্ত তৈরির রেসিপি।

খুব বেশি উপকরণ লাগে না, আবার রান্নার ঝামেলাও নেই। ব্যস্ত দিনের দুপুর কিংবা ছুটির দিনের বিশেষ মেনু-দুই ক্ষেত্রেই এই পদ হতে পারে আদর্শ। গরম ভাতের সঙ্গে মাখামাখা ডিম পোস্ত পরিবেশন করলে পরিবারের সকলেই তৃপ্তি করে খেতে বাধ্য। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সহজেই বানিয়ে ফেলবেন এই জনপ্রিয় বাঙালি পদ।

উপকরণ:

•সেদ্ধ ডিম – ৪টি

•পোস্ত – ৩-৪ বড় চামচ (বাটা)

•পেঁয়াজ কুঁচি – ১টি

•কাঁচা লঙ্কা – ৪-৫টি

•হলুদ গুঁড়ো – আধ চা চামচ

•সর্ষের তেল – পরিমাণমতো

•নুন – স্বাদমতো

•জল – প্রয়োজনমতো

প্রণালি

প্রথমে ডিম ভালভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। প্রতিটি ডিমে হালকা করে ছুরি দিয়ে চিরে নিন, যাতে মশলা ভিতর পর্যন্ত ঢুকে যায়। ডিমে নুন ও সামান্য হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল গরম করে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুঁচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। পোস্ত বাটার সঙ্গে নুন, হলুদ ও অল্প জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার সেই পোস্তর পেস্ট কড়াইয়ে দিয়ে মাঝারি আঁচে তেল ছাড়া পর্যন্ত ভালভাবে কষিয়ে নিন। মশলা কষা হয়ে গেলে আধ কাপ জল দিয়ে ফুটিয়ে নিন। এরপর ভেজে রাখা ডিম কড়াইয়ে দিয়ে ২-৩ মিনিট ঢেকে রান্না করুন, যাতে গ্রেভি ঘন ও মাখামাখা হয়ে আসে। শেষে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুগন্ধে ভরপুর এই ডিম পোস্ত। অল্প উপকরণে, কম সময়ে তৈরি হওয়া এই পদ একবার বানালেই বুঝবেন, সহজ রান্নাও কতটা অসাধারণ স্বাদের হতে পারে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২