দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৫ হাজার টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে সদ্য আসা Redmi 15A 5G এবং Realme C100x-ফোনদুটি আপনার কাছে বিকল্প হতে পারে। বড় ডিসপ্লে, 5G কানেক্টিভিটি, শক্তিশালী ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার মতো একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে দুই স্মার্টফোনেই। তবে ডিজাইন, প্রসেসর, ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য। Redmi 15A 5Gতে রয়েছে আধুনিক ফ্ল্যাটএজ ডিজাইন এবং বড় রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা ভিডিও দেখা ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে। অন্যদিকে Realme C100x-এ মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি এবং ArmorShell Protection দেওয়া হয়েছে, ফলে ফোনটি তুলনামূলকভাবে বেশি টেকসই বলে দাবি করছে সংস্থা।

পারফরম্যান্সের ক্ষেত্রে Redmi 15A 5Gতে Snapdragon প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন কাজের পাশাপাশি গেমিংয়েও ভাল অভিজ্ঞতা দিতে পারে। অন্যদিকে Realme C100x রয়েছে Unisoc T7250 চিপসেট, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট কার্যকর। প্রসেসরের কথা বললে, রিয়েলমি সি100এক্স ফোনটি অক্টা-কোর Unisoc T7250 প্রসেসরে কাজ করে, যা শুধু 4GB RAM এবং 64GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। অন্যদিকে রেডমি 15এ 5জি ফোনে অক্টা-কোর Unisoc T8300 প্রসেসর রয়েছে। ক্যামেরার দিক থেকে দুই ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। পাশাপাশি AI ভিত্তিক ফটোগ্রাফি ফিচার থাকায় দৈনন্দিন ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও বেশ ভাল পাওয়া যেতে পারে। ব্যাটারির ক্ষেত্রে অবশ্য এগিয়ে রয়েছে Realme C100x। এতে রয়েছে ৮,০০০mAh ব্যাটারি এবং ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দীর্ঘ সময় ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা হতে পারে। অন্যদিকে Redmi 15A 5G তেও শক্তিশালী ব্যাটারি থাকলেও ক্ষমতার দিক থেকে Realme-এর তুলনায় কিছুটা পিছিয়ে।

অপারেটিং সিস্টাম হিসেবে, রিয়েলমি সি100এক্স ফোনটি Android 16 এর ওপর ভিত্তি করে তৈরি Realme UI 7.0 তে কাজ করে। অন্যদিকে, রেডমি 15এ 5জি ফোনটি চলে Android 16-ভিত্তিক Xiaomi HyperOS 3.0-এ।যাঁদের অগ্রাধিকার দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি, তাঁদের জন্য Realme C100x ভালো বিকল্প হতে পারে। যাঁরা Snapdragon প্রসেসর, ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স এবং পরিচিত সফটওয়্যার অভিজ্ঞতা চান, তাঁদের জন্য Redmi 15A 5G হতে পারে বেশি উপযুক্ত পছন্দ।

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দিল্লিতে ছাত্র বিক্ষোভের জের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘রামায়ণ’ ট্রেলার মুক্তি

শুভ উল্টো রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

ভারত-চিন সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের নতুন শুল্ক, কী প্রভাব পড়বে বিশ্ব বাণিজ্যে?

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

৩১ জুলাই আসছে OnePlus N6x, লঞ্চের আগেই প্রকাশ্যে ফোনের ডিজাইন ও ফিচার

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?