মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোস্ত ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ! আলু পোস্ত, ঝিঙে পোস্ত বা পোস্ত বড়ার পাশাপাশি আরও একটি জনপ্রিয় পদ হল ডিম পোস্ত। সেদ্ধ ডিম আর পোস্ত বাটার মাখামাখা স্বাদ গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য। বাড়িতে খুব কম সময়ে সহজেই বানানো যায় ঐতিহ্যবাহী বাঙালি পদ।

উপকরণ

৪টি সেদ্ধ ডিম, ৫ টেবিল চামচ পোস্ত বাটা, ৪টি কাঁচালঙ্কা, ১টি মাঝারি পেঁয়াজ কুচি, আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ কালোজিরে, স্বাদমতো নুন, ৩-৪ টেবিল চামচ সর্ষের তেল ও পরিমাণমতো জল।

পদ্ধতি

প্রথমে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে হালকা চিরে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে ডিমগুলো সামান্য লালচে করে ভেজে তুলে রাখুন। একই তেলে কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ নরম হয়ে এলে হলুদ গুঁড়ো, নুন এবং অল্প জল দিয়ে ফুটিয়ে নিন। এরপর ভেজে রাখা ডিম কড়াইয়ে দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ঝোল প্রায় শুকিয়ে এলে পোস্ত বাটা, কাঁচালঙ্কা বাটা এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মাখামাখা হয়ে এলে আরও ২ থেকে ৩ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডিম পোস্ত। চাইলে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যাবে। এই সহজ অথচ ঐতিহ্যবাহী বাঙালি পদ সপ্তাহের ব্যস্ত দিনেও দ্রুত রান্না করা যায় এবং পরিবারের সকলেরই পছন্দ হবে।

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি