২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর গণেশ চতুর্থী শুধুমাত্র ভগবান গণেশের পূজার জন্যই বিশেষ নয়, জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণেশ চতুর্থীর বিশেষ দিনে তৈরি হচ্ছে বিশেষ  সংযোগ। ১৪ সেপ্টেম্বর গণেশ উৎসবের দিন একইসঙ্গে ভদ্র ও মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগের প্রভাব দেখা গিয়েছে বলে জ্যোতিষশাস্ত্রে দাবি করা হচ্ছে। প্রায় ২০০ বছর পর এমন সংযোগ তৈরি হয়েছে। এই দুই যোগকে অত্যন্ত শুভ বলে মনে করেন জ্যোতিষীরা।  

কীভাবে তৈরি হচ্ছে ভদ্র যোগ?

জ্যোতিষ মতে, বুধ যখন নিজের রাশি মিথুন বা কন্যায় কিংবা উচ্চ রাশি কন্যায় কেন্দ্রস্থানে অবস্থান করে, তখন ভদ্র যোগ তৈরি হয়। বর্তমানে বুধ কন্যা রাশিতে রয়েছে। বুধকে বুদ্ধি, শিক্ষা, যুক্তি, যোগাযোগ, লেখালেখি ও ব্যবসার কারক হিসেবে ধরা হয়। ফলে এই যোগের সময়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বলে জ্যোতিষীয় বিশ্বাস।

মালব্য যোগের কারণ কী?

অন্যদিকে, শুক্র বর্তমানে নিজের রাশি তুলায় অবস্থান করছে। জ্যোতিষ মতে, শুক্র নিজের বা উচ্চ রাশিতে কেন্দ্রস্থানে থাকলে মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়। শুক্রকে ধন-সম্পদ, বিলাসিতা, প্রেম, সৌন্দর্য, শিল্প, যানবাহন ও বৈভবের কারক হিসেবে বিবেচনা করা হয়। 

লাভবান হতে পারেন এই ৫ রাশি

মিথুন: চাকরি ও আর্থিক ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ বা চুক্তি লাভজনক হতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। 

বৃষ: আয় বৃদ্ধির নতুন রাস্তা খুলতে পারে। ব্যবসায়ও ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সুযোগ আসবে।

কন্যা: বুধের অবস্থানের কারণে এই রাশির জাতকদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও বুদ্ধিমত্তার জোরে চাকরি, ব্যবসা, পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল সুযোগ মিলতে পারে। 

তুলা: নিজের রাশিতে শুক্রের অবস্থান থাকায় অর্থ, কর্মজীবন এবং সুখ-সুবিধার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আটকে থাকা অর্থ হাতে আসতে পারে। 

মকর: কর্মক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও মিলতে পারে। 

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?