Loading live market data...
Loading active stocks...
Connecting...

শূন্য হয়ে যেতে পারে ব্যাঙ্ক ব্যালেন্স! গ্যাস সিলিন্ডারের পেছন ভুলেও রাখবেন না যে জিনিসগুলি…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্নাঘর শুধু খাবার তৈরির জায়গা নয়, অনেকের বিশ্বাস অনুযায়ী এটি সংসারের সুখ-সমৃদ্ধির কেন্দ্রও। কিন্তু অজান্তেই রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের পিছনে পুরনো পলিথিন, ঝাঁটা, খবরের কাগজ বা জঞ্জাল জমিয়ে রাখার অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ। বাস্তুশাস্ত্র বলছে, এই ছোট ভুলেই বাড়তে পারে অশান্তি, অর্থনৈতিক সমস্যা এমনকি দুর্ঘটনার আশঙ্কাও।

বাস্তু বিশেষজ্ঞদের মতে, গ্যাসের চুলা ও সিলিন্ডার ‘অগ্নি তত্ত্ব’-এর প্রতীক। অন্যদিকে আবর্জনা, পলিথিন বা পুরনো জিনিসকে নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। ফলে সিলিন্ডারের আশেপাশে নোংরা বা জঞ্জাল জমলে বাড়ির ইতিবাচক শক্তি বাধাপ্রাপ্ত হয়। এর প্রভাব পড়তে পারে পরিবারের আর্থিক অবস্থা ও মানসিক শান্তির উপরও।

কী কী ভুল একেবারেই করবেন না?

সিলিন্ডারের পিছনে পলিথিন বা কাগজ রাখবেন না।  এতে আগুন লাগার ঝুঁকি যেমন বাড়ে, তেমনই বাস্তুমতে সংসারে অশান্তি ও অর্থক্ষতির আশঙ্কা তৈরি হয়।

ঝাঁটা বা মোছার কাপড় সিলিন্ডারের পাশে রাখবেন না , বাস্তুশাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক বলা হয়। রান্নাঘরের অগ্নিস্থানের পাশে ঝাঁটা রাখলে সংসারের সমৃদ্ধি নষ্ট হতে পারে বলে মনে করা হয়।

পুরনো জুতো-চপ্পল রান্নাঘরে রাখবেন না বাইরে থেকে আসা ধুলো ও নেতিবাচক শক্তি রান্নাঘরের পবিত্রতা নষ্ট করে। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও সৌভাগ্যের উপর খারাপ প্রভাব পড়তে পারে।

•সিলিন্ডারের চারপাশে জঞ্জাল জমতে দেবেন না , গ্যাস লিক করলে কাগজ, প্লাস্টিক বা কাপড় দ্রুত আগুন ধরে বড় দুর্ঘটনার কারণ হতে পারে।

বাস্তু অনুযায়ী, রান্নাঘরের গ্যাস চুলা দক্ষিণ-পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ বলে ধরা হয়। পাশাপাশি সিলিন্ডারের আশপাশ পরিষ্কার ও খোলামেলা রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ নিরাপত্তা ও ইতিবাচক পরিবেশ- দু’টির জন্যই পরিষ্কার রান্নাঘর অত্যন্ত জরুরি।

স্পর্শের অভাবে বাড়ছে মানসিক চাপ? জানুন নিঃসঙ্গ জীবনে ভালো থাকার কৌশল

মুম্বই ইন্ডিয়ান্সকে ‘আনফলো’ করলেন অধিনায়ক হার্দিক, দল ছাড়ছেন ?

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, কি কি শর্ত দিয়েছিল তেহরান? বাড়ছে যুদ্ধের আশঙ্কা

ইনস্টাগ্রামে ব্লক করা হয়েছে রাহুল-বিজয়ের রিল, কংগ্রেসের অভিযোগের জবাব দিল কেন্দ্র

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনে গ্রেফতার ৩

চলতি সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, আজ ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

চন্দ্রনাথ খুনে গ্রেফতার ৩ শার্প শুটার

দরিদ্র থেকে রাজায় পরিণত করেন শনিদেব, দূর-দূরান্ত থেকে ভক্তরা আসে এই মন্দিরগুলিতে

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?