দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে মিষ্টি তৈরি করতে সবসময় ছানা বা ময়দার প্রয়োজন হয় না। রান্নাঘরে থাকা একমুঠো গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়ে ফেলতে পারেন এমন এক মিষ্টি, যা খেতে নরম, তুলতুলে আর রসে টইটম্বুর। সুগন্ধি গোবিন্দভোগ চালের স্বাদে তৈরি এই রসবড়া একবার বানালে দোকান থেকে মিষ্টি কিনে আনার কথা ভুলে যেতে পারেন। বেশি উপকরণের প্রয়োজন নেই। মূলত দুধ ও চাল দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপি। অতিথি আপ্যায়ন থেকে বাড়ির ছোটখাটো উদযাপন সবেতেই জমে যাবে এই মিষ্টি। 

উপকরণ

গোবিন্দভোগ চাল – ১ কাপ

নারকেল কোরা – ১/২ কাপ

চিনি – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – ১/২ চা চামচ

নুন – সামান্য

ঘি – ১ চা চামচ

সাদা তেল

চিনি

জল – ৩ কাপ

এলাচ – ৩টি

গোলাপজল – ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে গোবিন্দভোগ চাল ভাল করে ধুয়ে ৪-৫ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে চালটি মিহি করে বেটে নিন। খুব বেশি জল দেবেন না। মিশ্রণটি যেন ঘন থাকে। এবার জল ঝরিয়ে চাল মিহি করে বেটে নিন। খুব বেশি জল দেবেন না। মিশ্রণটি যেন ঘন থাকে। এবার বাটা চালের সঙ্গে নারকেল কোরা, চিনি, এলাচ গুঁড়ো, এক চিমটি নুন এবং এক চা চামচ ঘি মিশিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি এমন হবে যাতে হাতে নিয়ে সহজেই গোল বা চ্যাপ্টা আকার দেওয়া যায়। অন্যদিকে একটি পাত্রে চিনি ও জল দিয়ে ফুটিয়ে মাঝারি ঘন চিনির রস তৈরি করুন। এতে এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে রাখুন। চাইলে শেষে সামান্য গোলাপজল মেশাতে পারেন। এবার কড়াইয়ে তেল গরম করে আঁচ মাঝারি করে নিন। হাতের তালুতে অল্প মিশ্রণ নিয়ে ছোট ছোট বড়ার আকার করুন। একে একে গরম তেলে ছেড়ে ধীরে ধীরে ভাজুন। আঁচ বেশি রাখবেন না, তাহলে বাইরে শক্ত হয়ে গেলেও ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। বড়াগুলি সোনালি হয়ে এলে তেল থেকে তুলে সরাসরি গরম চিনির রসে দিয়ে দিন। অন্তত ২-৩ ঘণ্টা রসে ডুবিয়ে রাখুন। সময় পেলে আরও কিছুক্ষণ রেখে দিলে বড়ার ভিতর পর্যন্ত মিষ্টি রস ঢুকে যাবে। এরপর ঠান্ডা বা হালকা গরম অবস্থায় পরিবেশন করুন গোবিন্দভোগ চালে তৈরি তুলতুলে রসবড়া।

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে