ডায়েট চলাকালীন মিষ্টি খেতে মন চাইছে, ওট্‌স দিয়েই বানান ৩টি সুস্বাদু পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ওজন কমানোর ডায়েট মানেই যে সব ধরনের মিষ্টি থেকে দূরে থাকতে হবে, এমনটা নয়। স্বাস্থ্যকর উপায়ে তৈরি কিছু মিষ্টি খেতে পারেন নিশ্চিন্তে। আর সেই তালিকায় সবচেয়ে জনপ্রিয় উপকরণ হতে পারে ওট্‌স। ফাইবারে ভরপুর ও কম ক্যালোরিযুক্ত এই খাবার দিয়েই সহজে তৈরি করা যায় সুস্বাদু কয়েকটি মিঠাই। রইল এমনই ৩টি ওট্‌সের রেসিপি, যা স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে রাখবে নিখুঁত ভারসাম্য।

ওট্‌স দীর্ঘ সময় পেট ভর্তি রাখতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এতে থাকা ফাইবার হজমের সমস্যা কমাতে সাহায্য করে, পাশাপাশি কোলেস্টেরল নিয়ন্ত্রণেও কার্যকর। তবে প্রতিদিন একইভাবে দুধ ও ওট্‌স বা দই ও ওট্‌স খেতে অনেকেরই একঘেয়ে লাগে। সেক্ষেত্রে ওট্‌স দিয়েই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কিছু স্বাস্থ্যকর মিষ্টি।

ওট্‌স ম্যাঙ্গো মাফিন: গরমের দিনে আমের স্বাদে স্বাস্থ্যকর মাফিন খেতে চাইলে এই রেসিপি হতে পারে আদর্শ। টুকরো করে কাটা আম, আদা কুচি, আগের রাতে ভিজিয়ে রাখা ওট্‌স, খেজুর, ক্রিম এবং নারকেল কোরা একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণ সিলিকন মাফিন মোল্ডে ঢেলে মাইক্রোওয়েভে প্রায় পাঁচ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে ওট্‌স ম্যাঙ্গো মাফিন।

ওট্‌স কুকিজ: চায়ের সঙ্গে স্বাস্থ্যকর কুকিজ় খেতে চাইলে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন ওট্‌স কুকিজ়। একটি মিক্সারে ১১০ গ্রাম মাখন, আধ কাপ ব্রাউন সুগার, একটি কলা, এক চতুর্থাংশ কাপ ময়দা, এক চা চামচ দারচিনি গুঁড়ো, এক চা চামচ বেকিং সোডা এবং দেড় কাপ ওট্‌স মিশিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন। এরপর কুকিজ়ের আকারে গড়ে মাইক্রোওয়েভে ৮ থেকে ১০ মিনিট বেক করলেই তৈরি সুস্বাদু ওট্‌স কুকিজ়।

ওট্‌স ফাজ: স্বাস্থ্যকর ও সহজ একটি ব্রেকফাস্ট ডেজার্ট হিসেবে ওট্‌স ফাজ খুবই জনপ্রিয়। আধ কাপ ওট্‌স এবং এক টেবিল চামচ চিয়া বীজ একটি কাচের জারে নিয়ে তার মধ্যে দুধ মিশিয়ে দিন। এরপর এক টেবিল চামচ পিনাট বাটার এবং এক টেবিল চামচ মেপল সিরাপ মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন। ঢাকনা বন্ধ করে সারা রাত ফ্রিজে রেখে দিন। সকালে পছন্দের ফল ও বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

ডায়েটের সময় মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এই স্বাস্থ্যকর রেসিপিগুলো সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে। স্বাদও মিলবে, আবার স্বাস্থ্য নিয়েও খুব বেশি চিন্তা করতে হবে না।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ