ছারপোকার উপদ্রবে নাজেহাল? এই ৫ সহজ উপায় অবলম্বন করলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম পড়তেই অনেক বাড়িতে বেড়ে যায় ছারপোকার উপদ্রব। ছোট এই পোকাগুলি সরাসরি বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি না করলেও ত্বকে অ্যালার্জি, চুলকানি ও অস্বস্তির কারণ হতে পারে। বিশেষ করে বিছানায় ছারপোকা থাকলে রাতে নিশ্চিন্তে ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি মেনে চললে এই সমস্যার সমাধান করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতা এবং কয়েকটি কার্যকর উপায় ব্যবহার করলে ছারপোকা দূরে রাখা যায়। জেনে নিন সেসব সহজ টিপস-

•কড়া রোদে বিছানা ও তোষক দিন

ছারপোকা দূর করার সবচেয়ে সহজ উপায় হল রোদ। বিছানার চাদর, বালিশের কভার, তোষক বা সোফার কভার নিয়মিত রোদে শুকোতে দিন। গরম জলে ধুয়ে অন্তত ৬-৭ দিন কড়া রোদে রাখলে উচ্চ তাপমাত্রায় ছারপোকা ও তাদের ডিম নষ্ট হয়ে যায়।

•ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন

বিছানা, সোফা বা কাঠের আসবাবের ফাঁকফোকরে ছারপোকা লুকিয়ে থাকে। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নিয়মিত পরিষ্কার করলে গদি বা কাঠের ভাঁজে থাকা পোকা ও তাদের ডিম সহজেই বেরিয়ে আসে এবং বংশবিস্তার কমে।

•নিম তেলের স্প্রে ব্যবহার করুন

নিম তেল প্রাকৃতিক জীবাণুনাশক হিসেবে পরিচিত। বিছানা, খাট বা আসবাবের কোণায় নিম তেল স্প্রে করলে ছারপোকা দূরে থাকে। চাইলে নিম তেলের সঙ্গে পুদিনা বা মিন্ট মিশিয়ে ব্যবহার করতে পারেন-এর তীব্র গন্ধ পোকা সহ্য করতে পারে না।

•বোরিক অ্যাসিড পাউডার ছড়িয়ে দিন

সোফা, খাট বা চেয়ারের নিচে বোরিক অ্যাসিড পাউডার ছিটিয়ে রাখলে ছারপোকা দ্রুত নষ্ট হয়। নিম তেল বা কেরোসিন তেলের সঙ্গে এটি ব্যবহার করলে ফল আরও ভাল পাওয়া যায়।

•পরিচ্ছন্নতা বজায় রাখুন

ছারপোকা প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হল পরিষ্কার-পরিচ্ছন্নতা। নিয়মিত বিছানা, আসবাব ও ঘরের কোণ পরিষ্কার রাখলে এই পোকা বাসা বাঁধতে পারে না। তবে উপদ্রব বেশি হলে দেরি না করে পেশাদার পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ।

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?