সন্তানের মঙ্গলে নীলষষ্ঠীর ব্রত করে কী খাবেন মায়েরা? কোনটি নিষেধ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  চৈত্রের শেষ প্রান্তে এসে বাংলার আকাশে যখন গরমের উত্তাপ আর উৎসবের আবেশ একসঙ্গে মিশে যায়, তখনই পালিত হয় মাতৃত্বের এই আচার নীলষষ্ঠী।  এই দিনটিতে উপবাস, প্রার্থনা আর নিয়মের মধ্য দিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন মায়েরা।  কিন্তু এই ব্রতের আর এক গুরুত্বপূর্ণ দিক হল খাদ্যসংযম কী খাওয়া যাবে না, সেই নিয়মের ভেতরেই লুকিয়ে আছে এক প্রাচীন সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শৃঙ্খলাবোধ ।

 

নীলষষ্ঠীর দিন উপোস করার পাশাপাশি খাবারের ক্ষেত্রেও পালন করতে হয় একাধিক নিষেধাজ্ঞা। প্রাচীনবিশ্বাস অনুযায়ী, এই দিন কিছু নির্দিষ্ট খাদ্য এড়িয়ে চলা অত্যন্ত জরুরি, তা ভঙ্গ করলে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।  এই নিষেধাজ্ঞার তালিকায় প্রথমেই আসে আমিষ খাদ্য।  মাছ, মাংস তো বটেই, এমনকি মাশরুম বা মুসুর ডালের মতো খাবারও এই দিনে এড়িয়ে চলার কথা বলা হয়।  এই খাবারগুলি “তামসিক” বলে মনে করা হয়,যা শরীর ও মনের পবিত্রতাকে ব্যাহত করে।  এই দিনের ব্রত আসলে এক ধরণের শুদ্ধতার সাধনা ,যেখানে শরীরকে যেমন সংযত রাখা হয়, তেমনই মনকেও রাখা হয় নিয়ন্ত্রিত।

 

তবে শুধু আমিষ নয়, কিছু নির্দিষ্ট সবজিও এই দিনে নিষিদ্ধ বলে ধরা হয়।   শিম, গাজর, মুলো, সর্ষে শাক এবং পালং শাক—এই সবজিগুলো নীলষষ্ঠীর দিনে না খাওয়ার পরামর্শ দেওয়া হয়।  এমনকি এগুলো বাড়িতে আনা বা রান্না করাও এড়িয়ে চলার কথা বলা হয়।   এই নিয়মগুলোর পেছনে শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা লোকাচার ও অভ্যাসের ছাপ রয়েছে।  আসলে, এই ধরনের খাদ্যনিষেধাজ্ঞা শুধুমাত্র ধর্মীয় আচারের অংশ নয়, এগুলো সমাজের এক ধরনের সাংস্কৃতিক পরিচয়ও বহন করে।  বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট খাবার এড়িয়ে চলার রীতি রয়েছে, যা একদিকে যেমন শারীরিক সংযম শেখায়, তেম নই মানসিক একাগ্রতাও বাড়ায়।

 

নীলষষ্ঠীর এই খাদ্যবিধিতে ত্যাগ আছে, নিয়ম আছে, আছে বিশ্বাসের নিঃশব্দ শক্তি।  সারাদিন উপবাসের শেষে যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলে ওঠে, তখন সেই আলোয় প্রতিফলিত হয় এক মায়ের প্রার্থনা তার সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু আর সুখের জন্য। এই ব্রত তাই কেবল আচার নয়, এটি এক আবেগের গল্প।  যেখানে খাদ্যসংযম হয়ে ওঠে ভক্তির ভাষা, আর না খাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতম প্রকাশ।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি