অঙ্ক পরীক্ষায় ‘সিলি মিসটেক’ হচ্ছে? এই দুর্দান্ত ট্রিকসগুলি জানলেই কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা শুরু করার মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিকস হল মনোযোগ সহকারে প্রশ্নপত্র পড়া। অনেক ছাত্র-ছাত্রী হয়তো ভাবেন, “চল, এবার লিখতে শুরু করি।” কিন্তু এই তাড়াহুড়োতে ঘটে সবচেয়ে বড় ভুল। পরীক্ষার প্রথম ১ মিনিট, একদম মনোযোগ দিয়ে প্রশ্নপত্রটা পড়া অত্যন্ত জরুরি। কোন প্রশ্নটি সহজ, কোনটি বেশি সময় নেবে, কোথায় MCQ, কোথায় ব্যাখ্যামূলক প্রশ্ন-এই সমস্ত তথ্য মাথার ভিতরে খতিয়ে দেখা উচিত। সঠিক পরিকল্পনা ছাড়া শুরু করলে, শেষ মুহূর্তে তাড়াহুড়ো এবং ভুলের সম্ভাবনা অনেক বেড়ে যায়।পরীক্ষায় সিলি মিসটেক বা সহজ ভুল এড়াতে কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ কৌশল আছে। মনোযোগী প্রস্তুতি ও সময়ের সঠিক ব্যবহার এগুলো সহজেই রক্ষা করতে পারে।

১. প্রশ্নপত্র মনোযোগ দিয়ে পড়ুন:

লিখতে শুরু করার আগে অন্তত ১ মিনিট সময় নিয়ে পুরো প্রশ্নপত্রটি স্ক্যান করুন। এতে কোন প্রশ্নে কতটা সময় ব্যয় করবেন তার একটি ধারণা তৈরি হয়।

২. টাইম ম্যানেজমেন্ট:

শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ, ব্যাখ্যা মূলক প্রশ্ন-প্রতিটি বিভাগে সময়ের ছক মাথায় রাখুন। শেষ মুহূর্তে তাড়াহুড়ো করলে ভুলের সম্ভাবনা বেড়ে যায়।

৩. অঙ্কে এককের ব্যবহার:

একক উল্লেখ করা খুব জরুরি। একক না লিখলে পুরো অঙ্ক ভুল ধরা হয়। তাই অঙ্কের শেষে এককের উল্লেখ করুন।

৪. লিখে অঙ্ক করুন:

জটিল গণনা শুধুমাত্র মনে করার চেয়ে হাতে লিখে করা ভালো। এতে ভুলের সম্ভাবনা অনেক কমে।

৫. হাইড্রেশন ও সতর্কতা:

ডিহাইড্রেশনের কারণে ক্লান্তি ও মনোযোগের অভাব হয়। পরীক্ষার সময় হাতে জলের বোতল রাখুন এবং ছোট ছোট চুমুক নিন।

৬. শেষ দশ মিনিট:

খাতা পুনরায় পরীক্ষা করার জন্য রাখুন। চোখে ধরা সাধারণ ভুলগুলো এই সময় সহজে দেখা যায়।৭. আটকে গেলে পরবর্তী প্রশ্নে এগিয়ে যান:

এক অঙ্কে আটকে থাকলে মানসিক ক্লান্তি বাড়ে। বাজে ভুলের ঝুঁকি কমাতে অঙ্কটি পরে উত্তর দিন।

৮. পর্যাপ্ত ঘুম:

পরীক্ষার আগের রাতে ভালো ঘুম নিশ্চিত করুন। কম ঘুম মানসিক ক্লান্তি বাড়ায় এবং সহজ ভুলের সম্ভাবনা বৃদ্ধি করে।

৯. চাপের মধ্যে বিশ্রাম:

চাপের মধ্যেও সংক্ষিপ্ত বিশ্রাম মস্তিষ্ককে সতেজ রাখে, মনোযোগ বাড়ায় এবং ভুল কমায়।

পরীক্ষায় এই ছোট ছোট সতর্কতা মানলে ফলাফল উন্নত হয় এবং অনাকাঙ্ক্ষিত ভুল এড়ানো যায়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা