স্বল্প বাজেটে পাহাড় সফর, ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা  কোডাইকানাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভ্রমণের সৌন্দর্য সবসময় বিলাসিতায় নয়,  কখনও কখনও সামান্য খরচেই মেলে প্রকৃতির সবচেয়ে গভীর, নির্মল স্পর্শ। পাহাড় ভ্রমণে  দামি হোটেল, যাতায়াতে বাড়তি ব্যয়, ঘোরার জন্য আলাদা গাড়ি সব মিলিয়ে হিসেবটা প্রায়ই  হাতের বাইরে চলে যায়। তবে নির্দিষ্ট পরিকল্পনা আর সুষ্ঠ খরচে দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় হিল স্টেশন  কোডাইকানাল  ঘুরে আসা সম্ভব  মাত্র ২৫ হাজার টাকার মধ্যেই। কুয়াশায় মোড়া পাহাড়, শান্ত লেক, সবুজে ঢাকা উপত্যকা আর আর্কষনীয় ভিউপয়েন্ট  সব মিলিয়ে কম বাজেটেও এই সফর হয়ে উঠতে পারে স্মরণীয়।

 

সবুজ গাছপালা, বিভিন্ন রঙের ফুলে ভরা দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতমালার ছোট্ট সুন্দর এক পাহাড়ি শহর এই কোদাইকানাল। ভারতের পূর্বে রয়েছে ‘কুইন অফ হিলস’  দার্জিলিং, আর দক্ষিণে ‘প্রিন্সেস অফ হিল স্টেশন’ কোদাইকানাল। সমতলের প্রচণ্ড গরম থেকে বাঁচতেই কোদাইকানাল শহরের গোড়াপত্তন করা হয় ১৮৪৫ সালে। পর্যটনই এখানকার প্রধান আয়ের পথ। দক্ষিণ ভারত যখন গরমের দাবদাহ স্পষ্ট, সেখানে কোদাইকানাল যেন এক ওয়েসিস, প্রাকৃতিক ভাবে তৈরি এক শীতল জায়গা। ট্রেন বা বাসের টিকিট কেটে রাখলে রাউন্ড ট্রিপে খরচ হতে পারে আনুমানিক ১,৫০০ থেকে ৪,০০০ টাকার মধ্যে। যারা বিমানপথে যেতে চান, তাঁদের জন্য মাদুরাই পর্যন্ত ফ্লাইটের ভাড়া আগাম বুকিং করলে তুলনামূলক কমে পাওয়া যায়। সেখান থেকে শেয়ারড ট্যাক্সি বা বাসে কোডাইকানালে পৌঁছনোও খুব ব্যয়বহুল নয়। রাতের ট্রেন বা বাস বেছে নিলে এক রাতের থাকার খরচও বাঁচতে পারে। হোমস্টে, ছোট হোটেল কিংবা গেস্টহাউসে দৈনিক ১,০০০ থেকে ২,৫০০ টাকার মধ্যেই ভালো থাকার ব্যবস্থা মিলতে পারে। পর্যটনের ভিড় কম এমন সময়ে গেলে এই খরচ আরও কমে আসে। সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ নিতে রাস্তার ধারের ছোট রেস্তোরাঁ বা স্থানীয় খাবারের দোকান বেছে নিলে পকেটও বাঁচবে, আবার সফরও হবে আরও বাস্তব অভিজ্ঞতায় ভরপুর।

কোদাই লেক ও ব্রায়ান্ট পার্ক

কোদাইকানাল এর অন্যতম   টুরিস্ট স্পট। এই লেকে বোটিং এর ব্যবস্থা আছে। লেকের গা বরাবর ৫ কিমি. পথ করা আছে যেখানে পায়ে হেটে ঘোরা যায়। লেকের থেকে খানিকটা এগোলেই খুবই সুন্দর  ব্রায়ান্ট বোটানিক্যাল পার্ক।

কোকার্স ওয়াক ও  পিলার রকস

পাহাড়ের কোলে খুবই প্রসিদ্ধ  এই স্থান। এখানে হাঁটতে হাঁটতে পুরো উপত্যকার সৌন্দর্য্য উপভোগ করা যায়। প্রবেশ মূল্য খুবই কম আর সারা বছর পর্যটকদের জন্য এটি খোলা থাকে।বাসস্ট্যান্ড থেকে ৮ কিমি. দুরে ৪০০ ফুট উঁচু পাথরের এই  স্তম্ভ নির্দিষ্ট ভিউপয়েন্ট থেকে দেখতে হয়।

গুনা কেভস ও বিয়ার শোলা ফল‌স‌

এই টুরিস্ট স্পটে পর্যটকদের অবাধ বিচরণ নিষিদ্ধ  । গুহার নির্দিষ্ট কিছু অংশই খালি তারা দেখতে পারেন। এই গুহার নামকরন তামিল চলচিত্ত্র ‘গুনা’র এখানে চিত্রায়ন করার থেকে হয়েছে। এই লম্বা জলপ্রপাত রিসার্ভ ফরেস্ট এর অন্তর্গত ,সরু পায়ে হাঁটা পথ দিয়ে এই জলপ্রপাতের এর কাছে পৌছতে হয়।

ডলফিন নোস ও কুরিঞ্জি মন্দির

 চ্যাপ্টা পাথরের স্তম্ভের ন্যায়   এই পাহাড়ের ডলফিনের নাকের  আকৃতির  হওয়ায় এরুপ নামকরন । এই মন্দিরটি  নামকরন করা  হয় নীলগিরির বিখ্যাত ফুল কুরিঞ্জি অনুসারে । এছাড়াও  রয়েছে লা সালেটে চার্চ, পাইন ফরেস্ট, গ্রিন ভ্যালি ভিউ, সিলভার ক্যাসকেড, গল‌ফ‌্ কোর্স, কোদাইকানাল সোলার অবসার্ভেটরি, শেমবাগানুর মিউজিয়াম ইত্যাদি দর্শনীয় স্থান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা