প্রযুক্তি বিশ্বে নয়া বিপ্লব, নতুন AI কিবোর্ড EliteBoard G1a আনল HP

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচলিত ডেস্কটপ বা ল্যাপটপের ধারণাকেই বদলে দিতে চলেছে HP EliteBoard G1a কিবোর্ড! এই সংস্থা ভারতে নিয়ে এল তাদের নতুন AI-চালিত কিবোর্ড। এই ডিভাইসে পুরো কম্পিউটারটাই তৈরি করা হয়েছে একটি কিবোর্ডের ভিতরে। প্রযুক্তি দুনিয়ায় এই নতুন ফর্ম ফ্যাক্টর ইতিমধ্যেই ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। HP জানিয়েছে, EliteBoard G1a মূলত হাইব্রিড ওয়ার্কস্পেস এবং AI নির্ভর কাজের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে । এই ডিভাইসটি দেখতে সাধারণ কিবোর্ডের মতো হলেও এর ভিতরে রয়েছে পূর্ণাঙ্গ AI PC সিস্টেম, যা আলাদা CPU ক্যাবিনেট ছাড়াই কাজ করতে পারে। ব্যবহারকারী শুধু মনিটরের সঙ্গে সংযুক্ত করলেই এই ডিভাইসে ডেস্কটপের অভিজ্ঞতা পাবেন।

বিশেষজ্ঞদের মতে, AI PC বাজারে এখন নতুন ধরনের ডিজাইনের উপর জোর দিচ্ছে প্রযুক্তি সংস্থাগুলি। HP র এই ‘keyboard PC’ ধারণা অনেকটা অতীতের Commodore 64-এর আধুনিক সংস্করণের মতো, যেখানে কিবোর্ডের মধ্যেই সম্পূর্ণ কম্পিউটিং সিস্টেম থাকত। সংস্থার দাবি, মাত্র ১২ মিমি পুরু এই ডিভাইসটির ওজন প্রায় ৭৫০ গ্রাম। ফলে এটি সহজেই বহনযোগ্য এবং ছোট ও মিনিমাল ওয়ার্কস্টেশন তৈরিতে সাহায্য করবে। EliteBoard G1a তে AMD প্রসেসরের সঙ্গে AI অ্যাক্সিলারেশন সাপোর্ট রয়েছে, যা অন-ডিভাইস AI টাস্ক আরও দ্রুত করতে সক্ষম। ভারতে HP একসঙ্গে ২০টিরও বেশি নতুন প্রোডাক্ট ও সলিউশন লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে নতুন OmniPad 12, আপডেটেড EliteBook ও ProBook সিরিজ, যা AI ভিত্তিক প্রিন্টিং এবং হাইব্রিড ওয়ার্ক সলিউশনে সক্ষম । এই ডিভাইস AI চালিত কাজের ধরনকে আরও সহজ ও স্মার্ট করতে নতুন উদ্যোগ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, HP EliteBoard G1a  কিবোর্ডে  আলাদা CPU বা ভারী সেটআপের প্রয়োজন হবে না । বিশেষ করে হাইব্রিড কাজ, রিমোট অফিস এবং AI ভিত্তিক প্রোডাক্টিভিটির যুগে এই ধরনের ‘all in one keyboard PC’ আগামী দিনে প্রযুক্তি বাজারে নতুন ট্রেন্ড তৈরি করতে পারে এমনটাই মনে করছে প্রযুক্তি মহল। এই ডিভাইসের দ্বারা AI চালিত কম্পিউটিংয়ের ভবিষ্যৎ আরও কমপ্যাক্ট, পোর্টেবল এবং শক্তিশালী হয়ে উঠবে ।মিনিমাল ডিজাইন ও AI পারফরম্যান্সের এই মিশ্রণ আগামী দিনে অফিস, শিক্ষা এবং ব্যক্তিগত ব্যবহারের কম্পিউটিং অভিজ্ঞতাকে আরও বদলে দিতে পারে।

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষা দফতরের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের