সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ অর্থাৎ ১২ নভেম্বর রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ গ্রহদের সেনাপতি মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে।কর্কট রাশি ত্যাগ করে মঙ্গল প্রবেশ করবেন সিংহ রাশিতে। সেখানে আগে থেকেই অবস্থান করছে ছায়াগ্রহ কেতু। ফলে আজ রাত থেকেই সিংহ রাশিতে মঙ্গল এবং কেতুর এক অত্যন্ত প্রভাবশালী যুতি বা সংযোগ তৈরি হতে চলেছে। এই অশুভ যুতির প্রভাবে মূলত অগ্নি তত্ত্বের তিনটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বড়সড় চ্যালেঞ্জ আসতে পারে।

মেষ রাশি

মঙ্গল ও কেতুর এই সংযোগ মেষ রাশির জাতকদের জন্য মোটেও অনুকূল নয়। অগ্নি তত্ত্বের এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গল। কেতুর ছায়া পড়ার ফলে মঙ্গল মেষ রাশির জাতকদের জীবনে প্রতিকূল প্রভাব ফেলতে পারে। এই সময়ে আর্থিক ক্ষতির প্রবল আশঙ্কা রয়েছে এবং অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। টাকা-পয়সার লেনদেনে খুব সাবধানে পা ফেলুন।

সিংহ রাশি

সূর্যের অধিপতি এবং অগ্নি তত্ত্বের এই রাশিতেই মঙ্গল ও কেতুর মিলন ঘটতে চলেছে। ফলে সিংহ রাশির জাতকদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে।এই সময়ে দুর্ঘটনা, অহেতুক ঝুঁকি এবং মানসিক চাপ বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যের গাড়ি চেয়ে চালানো বা রাস্তায় তাড়াহুড়ো করা থেকে বিরত থাকুন।

ধনু রাশি

অগ্নি তত্ত্বের আরেক রাশি ধনুর জাতকদের জন্যও এই সময়টি বেশ কঠিন হতে চলেছে। সিংহ রাশিতে মঙ্গল-কেতুর যুতির ফলে ধনু রাশির জাতকদের ঋণ, রোগ এবং শত্রু বাধার সম্মুখীন হতে হতে পারে।কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন। আইনি বা আদালত সংক্রান্ত কোনো মামলা চললে, সেখানে সাময়িক ধাক্কা খাওয়ার আশঙ্কা রয়েছে।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২