ভুল হলে ডিলিট নয়, সংশোধনের উপায় আনল ইনস্টাগ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ায় ভুল বানান বা তাড়াহুড়োয় করা মন্তব্য এবার আর ডিলিট করে নতুন করে লিখতে হবে না। জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নিয়ে এলো বহু প্রতীক্ষিত ‘ কমেন্ট এডিট’ করার সুবিধা, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।  নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন কমেন্ট পোস্ট করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা এডিট করতে পারবেন।

 

এই নতুন আপডেট অনুযায়ী, কোনও কমেন্ট পোস্ট করার পর ব্যবহারকারীরা ১৫ মিনিটের মধ্যে তাতে ভুল সংশোধন করতে পারবেন। এই সময়সীমার মধ্যে একাধিকবার ভুল সংশোধন করা যাবে। ভুল সংশোধন করার জন্য কমেন্টের নিচে থাকা ‘এডিট’ অপশনে ট্যাপ করলেই খুলে যাবে টেক্সট বক্স, যেখানে প্রয়োজনীয় পরিবর্তন করে সেভ করা যাবে।  তবে ১৫ মিনিট পেরিয়ে গেলে এই অপশন আর থাকবে না অর্থাৎ নির্দিষ্ট সময়সীমা শেষ হলেই কমেন্ট স্থায়ী হয়ে যাবে।  তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে।

 

উল্লেখযোগ্যভাবে, এই ফিচারটি ধাপে ধাপে বিশ্বজুড়ে রোল আউট করা হচ্ছে, ফলে সব ব্যবহারকারীর কাছে একসঙ্গে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সোশ্যাল মিডিয়ায় যোগাযোগকে আরও স্বচ্ছ ও নির্ভুল করে তুলবে। বিশেষ করে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুবিধা, কারণ তারা এখন দ্রুত ভুল সংশোধন করে দর্শকদের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন। তবে ব্যবহারকারীরা শুধুমাত্র কমেন্টের টেক্সট অংশই পরিবর্তন করতে পারবেন, কোনও ছবি, জিআইএফ বা স্টিকার থাকলে তা বদলানো যাবে না। এছাড়া, এডিট করা কমেন্টের পাশে একটি ‘এডিটেড’ ট্যাগ দেখা যাবে, যদিও আগের ভার্সনটি আর দেখা যাবে না।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ