পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর ছুটি মানেই কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু পাহাড়ে যাওয়ার কথা ভাবতেই যদি হোটেল, যাতায়াত আর খাওয়ার খরচের হিসাব মাথায় ঘুরতে শুরু করে, তাহলে এবার সেই চিন্তা কিছুটা কমতে পারে। পুজোর ছুটিতে শিমলার ঠাণ্ডা হাওয়া আর পাহাড়ি সৌন্দর্য উপভোগের সুযোগ দিচ্ছে IRCTC। প্রায় ১৫ হাজার টাকা থেকে এই প্যাকেজে ঘুরে আসা যাবে শিমলা, কুফরি ও চণ্ডীগড়। ট্রেনের টিকিট থেকে হোটেল, খাবার এবং সাইট সিন-এক প্যাকেজেই থাকছে একাধিক সুবিধা। হিমাচল প্রদেশের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে যাঁরা ট্রেনেই যেতে চান, তাঁদের জন্য এই প্যাকেজটি বেশ সুবিধার হতে পারে। চণ্ডীগড়, শিমলা ও কুফরির জনপ্রিয় জায়গাগুলি ঘোরার সুযোগ থাকছে নির্ধারিত সূচি অনুযায়ী।

কী কী থাকছে প্যাকেজে?

IRCTC-র এই প্যাকেজে যাওয়া-আসার জন্য থাকছে কনফার্মড 3AC ট্রেনের টিকিট। যাত্রীদের ট্রেন ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত বোর্ডিং ও ডি-বোর্ডিং স্টেশনে পৌঁছতে হবে। সঙ্গে রাখতে হবে বৈধ মূল পরিচয়পত্র। থাকার জন্য মোট তিন রাতের হোটেল বুকিং থাকছে। চণ্ডীগড়ে এক রাত Lords Inn বা সমমানের হোটেলে এবং শিমলায় দু’রাত Regenta Palace বা সমমানের হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। শিমলা ও আশপাশের এলাকায় ঘোরার জন্য শেয়ারিং ভিত্তিতে ছোট গাড়ি থাকবে। নির্ধারিত সূচি অনুযায়ী সাইটসিইং এবং এক্সকারশনও প্যাকেজের অংশ। খাবারের মধ্যে থাকছে তিনটি ব্রেকফাস্ট ও তিনটি ডিনার। এর সঙ্গে GST এবং ট্রাভেল ইনস্যুরেন্সও রয়েছে।

চণ্ডীগড়ে কী দেখবেন?

প্যাকেজের বেস্ট জায়গা চণ্ডীগড়। পঞ্জাব ও হরিয়ানার যৌথ রাজধানী এই শহর পরিকল্পিত নগরী এবং আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। সুইস-ফরাসি স্থপতি ল্য করবুজিয়ে শহরটির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। পর্যটকদের অন্যতম আকর্ষণ রক গার্ডেন-ও রয়েছে এই শহরে।

কত টাকা খরচ?

Comfort Package-এ সিঙ্গল অক্যুপেন্সির খরচ জনপ্রতি ৩৬,৮৭০ টাকা। ডাবল অক্যুপেন্সিতে খরচ ২০,২৭০ টাকা এবং ট্রিপল অক্যুপেন্সিতে ১৫,৮৮০ টাকা। ৫ থেকে ১১ বছর বয়সি শিশুর ক্ষেত্রে বেড-সহ খরচ ১১,৪৬০ টাকা, বেড ছাড়া ১০,০৩০ টাকা। অন্যদিকে Deluxe Package-এ সিঙ্গল অক্যুপেন্সির খরচ ৩৯,৭৪০ টাকা। ডাবল অক্যুপেন্সিতে ২১,৯০০ টাকা এবং ট্রিপল অক্যুপেন্সিতে ১৭,৫৩০ টাকা। শিশুদের ক্ষেত্রে বেড-সহ খরচ ১২,৪০০ টাকা, বেড ছাড়া ১০,৮৪০ টাকা।

হোটেলের পোর্টার চার্জ, টিপস, মিনারেল ওয়াটার, টেলিফোন, লন্ড্রি এবং ব্যক্তিগত খরচও যাত্রীদেরই বহন করতে হবে। এ ছাড়া বিভিন্ন পর্যটনস্থলের প্রবেশমূল্য, ক্যামেরা চার্জ, অতিরিক্ত কোনও অ্যাক্টিভিটি এবং প্যাকেজের বাইরে খাবারের খরচও অন্তর্ভুক্ত নয়। নির্ধারিত সূচির বাইরে অতিরিক্ত কোথাও ঘুরতে গেলে তার খরচও আলাদা করে দিতে হবে। অর্থাৎ, পুজোর ছুটিতে পাহাড়ে যাওয়ার ইচ্ছে থাকলে শিমলা-কুফরি-চণ্ডীগড়ের এই IRCTC প্যাকেজটি বাজেট অনুযায়ী একটি বিকল্প হতে পারে। বুকিংয়ের আগে অবশ্যই প্যাকেজের তারিখ, আসন ও অন্তর্ভুক্ত সুবিধাগুলি IRCTC-র নির্দিষ্ট শর্ত অনুযায়ী যাচাই করে নেওয়া ভাল।

বিদেশের মাটিতে ‘ডিম থেরাপি’র স্বীকার ভারতীয় পরিবার

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন