হিরোর মতো ঝাঁপ! প্রবল দুর্যোগেও জীবন বাজি রেখে বাছুর উদ্ধার, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল শিলাবৃষ্টির মধ্যে ছোট্ট বাছুরকে উদ্ধার করেছে এক ব্যক্তি। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই  মন ছুঁয়ে গেছে নেটিজেনদের (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই মুহুর্তে-এর ডিজিট্যাল)। উসমান নামের এক ব্যবহারকারী ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন।

ইনস্টাগ্রামে ‘উসমান’ নামে এক ব্যবহারকারীর শেয়ার করা ভিডিওতে দেখা যায়,  প্রবল শিলাবৃষ্টিতে চারপাশ প্রায় অচল। বড় বড় বরফের টুকরো মাটিতে আছড়ে পড়ছে। আর তাতেই পরিবেশের পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছে। এমন সময়ে এক যুবক দৌড়ে চলেছেন খোলা রাস্তায়। হঠাৎই তার চোখে পড়ে একটি বাছুর—ঝড়ের মধ্যে অসহায়ভাবে দাঁড়িয়ে। এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান বাছুরটির কাছে। সতর্কভাবে তাকে ঘাড়ে তুলে নেন এবং নিরাপদ আশ্রয়ের দিকে নিয়ে যান। নিজের শরীর দিয়ে শিলাবৃষ্টির আঘাত সামলে প্রাণটিকে রক্ষা করার চেষ্টা করেন। নিজের নিরাপত্তার কথা না ভেবে অন্য এক নিরীহ প্রাণীর জীবনের পাশে দাঁড়ানো এই দৃশ্যই আজ সবার হৃদয় ছুঁয়ে গেছে।

ভিডিওটি ইতিমধ্যেই ২ কোটিরও বেশি ভিউ হয়েছে এবং ক্রমেই ভাইরাল হচ্ছে। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসার কমেন্ট। কেউ লিখেছেন, ‘এটাই সত্যিকারের মানবতা।‘  আবার কেউ বলেছেন,  ‘এমন মানুষই পৃথিবীকে সুন্দর করে।‘ অনেকেই মনে করছেন, সময়মতো সাহায্য না পেলে বাছুরটির বাঁচা কঠিন ছিল। এই ভিডিও আমাদের আবারও মনে করিয়ে দিল, বড় পরিবর্তনের জন্য সবসময় বড় পদক্ষেপের প্রয়োজন হয় না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা