মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানসিক চাপ ও উদ্বেগ ব্যস্ত জীবনে এখন অনেকেরই নিত্যসঙ্গী! বিশেষজ্ঞদের মতে, সুস্থ জীবনযাপন, পর্যাপ্ত ঘুম ও নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাসও মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এমন কিছু খাবার রয়েছে, যেগুলি শরীরে সেরোটোনিন উৎপাদনে সহায়ক পুষ্টি উপাদান সরবরাহ করে। সেরোটোনিনকে ‘হ্যাপি হরমোন’ হিসেবে চিহ্নিত করা হয়, কারণ এটি মেজাজ, ঘুম এবং মানসিক সুস্থতার সঙ্গে জড়িত। তবে কোনও খাবার সরাসরি সেরোটোনিন তৈরি করে না; বরং ট্রিপটোফ্যান, ভিটামিন ও খনিজের মাধ্যমে শরীরকে এটি তৈরিতে সাহায্য করে।

কোন ৭ খাবার রাখবেন ডায়েটে?

ডিম

ডিমে প্রচুর পরিমাণে রয়েছে ট্রিপটোফ্যান, যা শরীরে সেরোটোনিন তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া এতে উচ্চমানের প্রোটিনও রয়েছে।

মাছ

স্যালমন, সার্ডিন বা ম্যাকারেলের মতো মাছে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যকারিতা ও মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।

বাদাম ও বীজ

আমন্ড, আখরোট, কুমড়োর বীজ ও চিয়া সিডে ট্রিপটোফ্যান, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা মুড ভাল রাখতে সহায়ক হতে পারে।

ফল

আনারস, কলা  প্রভৃতি ফলে থাকা ট্রিপটোফ্যান, ভিটামিন বি৬ এবং পটাশিয়ামের ভাল উৎস। এই পুষ্টিগুলি স্নায়ুর স্বাস্থ্য ও মুড নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

চিকেন

চিকেনেও পর্যাপ্ত পরিমাণে ট্রিপটোফ্যান থাকার দরুন এটি মুড নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

ডাল –শস্য

সাধারণত এই দুটি উপাদান প্রোটিনের অন্যতম উৎস, এর পাশাপাশি ট্রিপটোফ্যানের উপস্থিতিতে মানসিক সুস্থতা বজায় রাখতেও সাহায্য করে।

চিজ

বাচ্চা থেকে বড় সকলের পছন্দের খাবার হল চিজ। এই উপাদানও মুড ভাল রাখতে সহায়ক হতে পারে।  

বিশেষজ্ঞদের মতে, মানসিক সুস্থতার জন্য শুধু নির্দিষ্ট খাবার খাওয়াই যথেষ্ট নয়। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, সূর্যালোকের সংস্পর্শে থাকা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমান গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে মন খারাপ, উদ্বেগ বা বিষন্নতার লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আরশোলাদের আন্দোলন, রাজ্য সরকারগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?