ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে সুস্থ থাকা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন সি-এর ঘাটতি মেটাতে কোনও কৃত্রিম ওষুধের প্রয়োজন নেই, বরং দৈনন্দিন খাদ্যতালিকায় সামান্য কিছু পরিবর্তন আনলেই এই সমস্যার সমাধান সম্ভব।

আমলকী

ভিটামিন সি-এর অন্যতম সেরা প্রাকৃতিক উৎস হল আমলকী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাত্র একটি মাঝারি মাপের আমলকী থেকে প্রায় ২৫০ থেকে ৩০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়।

পেয়ারা

অনেকেই হয়তো জানেন না যে, একটি সাধারণ পেয়ারায় কমলালেবুর তুলনায় অনেক বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। তাই প্রতিদিন একটি করে পেয়ারা খাওয়া স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

পেঁপে

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি হজমশক্তি উন্নত করতে পেঁপে দারুণ কার্যকরী। মাত্র এক কাপ বা প্রায় ১৪৫ গ্রাম পেঁপেতে থাকে ৮৮.৩ মিলিগ্রাম ভিটামিন সি।

টক জাতীয় ফল

কমলালেবু, পাতিলেবু এবং আঙুর এই তালিকায় অন্যতম চির চেনা নাম। একটি মাঝারি সাইজের কমলালেবু শরীরকে প্রতিদিন প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি জোগাতে পারে।

কেন প্রতিদিন ভিটামিন সি প্রয়োজন?

মানব শরীর নিজে থেকে ভিটামিন সি তৈরি বা জমা করে রাখতে পারে না। তাই প্রতিদিন খাবারের মাধ্যমেই এই ঘাটতি পূরণ করতে হয়। খাদ্যতালিকায় এই ৭টি খাবার নিয়মিত রাখলে তা কোষের স্বাস্থ্য ভাল রাখে, মরশুমি সর্দি-কাশি থেকে বাঁচায় এবং শরীরে একটি শক্তিশালী সুরক্ষা কবচ তৈরি করে।

আজ পুরুলিয়ায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী

নিচু জাত বলে মানসিক হেনস্থা? ছেলের মৃত্যু নিয়ে বিস্ফোরক IIT বম্বের মৃত পড়ুয়ার বাবা

মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা, বারাণসীতে পুলিশের গুলিতে খতম শীর্ষ মাও নেতা

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন