কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

Share:

নিজস্ব প্রতিনিধি: কখনও হঠাৎ পুরনো কিছু থেকে সরে আসা, কখনও আবার জীবনের গতিপথে অপ্রত্যাশিত মোড়! জ্যোতিষশাস্ত্রে এমন পরিবর্তনের সঙ্গে কেতুর যোগ রয়েছে বলে মনে করা হয়। রহস্য, বৈরাগ্য, মূল্যবোধ এবং হঠাৎ পরিবর্তনের প্রতীক হিসেবে কেতুর অবস্থানকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, ৩ অক্টোবর কেতু মঘা নক্ষত্রের প্রথম পর্যায়ে প্রবেশ করবে। এরপর ৫ ডিসেম্বর সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। যার প্রভাবে এই সময়টি নির্দিষ্ট কিছু রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।    

মেষ রাশি

কেতুর প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যবসায়ীদের পুরনো কোনও কাজ থেকে লাভ কিংবা নতুন কাজের সুযোগ আসতে পারে। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। চাকরিজীবীদের দায়িত্ব বাড়তে পারে। নিজের দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি পাওয়ায় আত্মবিশ্বাসও বাড়তে পারে। তবে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

সিংহ রাশি

কেতুর অবস্থান সরাসরি সিংহ রাশিতে হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কর্মজীবনে দীর্ঘদিন ধরে চলা কোনও জটিলতা ধীরে ধীরে কাটতে পারে। একইসঙ্গে নিজের কাজ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন দিশা খুঁজে পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য কেতুর এই গোচর কিছুটা স্বস্তির বার্তা নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে চলা কোনও বিবাদ, জটিলতা কিংবা আইনি সমস্যার সমাধানের রাস্তা খুলতে পারে বলে জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস। পরিবারের কাছ থেকে পাওয়া সহযোগিতা মানসিক চাপ কমাতে পারে। কর্মক্ষেত্রেও এমন কোনও দায়িত্ব আসতে পারে, যা পরবর্তী সময়ে পেশাগত উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মীন রাশি

কেতুর প্রভাবে মীন রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগ তৈরি হতে পারে। নতুন প্রকল্প, চুক্তি কিংবা অংশীদারিত্বের সম্ভাবনা দেখা দিতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রেও দায়িত্ব পরিবর্তন বা নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও স্বচ্ছতা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনার কথা বলছে জ্যোতিষীয় গণনা। এতদিন যে বিষয়গুলি নিয়ে বিভ্রান্তি ছিল, সেগুলি ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। চাকরি কিংবা ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজে সাফল্য আত্মবিশ্বাস বাড়াতে পারে।

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার