পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মরশুমে অনেকেই ঘর সাজাতে নতুন টিভি-ওয়াশিং মেশিন-ফ্রিজ সহ ইলেকট্রনিক পণ্য কেনেন। তাদের কথা মাথায় রেখেই Kodak TV India তাদের প্রিমিয়াম সেগমেন্টের পরিধি বাড়িয়ে বাজারে নিয়ে এল ফ্ল্যাগশিপ Kodak 55-inch Mini-QD 4K Smart TV। উৎসবের মরশুমে গ্রাহকদের আপগ্রেডেড থিয়েটারের মতো অভিজ্ঞতা দিতে এই ফিচার-প্যাকড টেলিভিশনটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যে লঞ্চ করা হয়েছে। টিভিটিতে হাই-ব্রাইটনেস স্ক্রিন এবং কোয়াড স্পিকার সিস্টেমের মতো চোখ ধাঁধানো সব ফিচার রয়েছে।

কত টাকায় মিলবে এই টিভি?

ভারতের বাজারে এই ফ্ল্যাগশিপ Kodak 55-inch Mini-QD 4K টিভির দাম রাখা হয়েছে মাত্র ₹৩৪,৯৯৯। এটি ফ্লিপকার্টের বিশেষ সেল চলাকালীন এক্সক্লুসিভলি অনলাইনে কেনা যাবে। এর পাশাপাশি, Axis Bank এবং ICICI Bank-এর মতো নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে গ্রাহকরা অতিরিক্ত ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন।

ফিচার ও স্পেসিফিকেশন

অল্প বাজেটের মধ্যে মিড-রেঞ্জের অন্যান্য ব্র্যান্ডকে কড়া টক্কর দিতে টিভিতে দেওয়া হয়েছে একাধিক আধুনিক প্রযুক্তি, যা সিনেমা দেখা ও গেমিং উভয়ের জন্যই সেরা পারফর্ম্যান্স দেবে। টিভিতে Mini LED ব্যাকলাইটিং-এর সাথে Quantum Dot প্যানেল ব্যবহার করা হয়েছে। এটি ১.১ বিলিয়ন কালার এবং ৫৫০ নিটস-এর পিক ব্রাইটনেস দিতে সক্ষম। এছাড়া এতে রয়েছে Dolby Vision এবং HDR10+ সাপোর্ট। নেক্সট-জেনারেশন গেমারদের কথা মাথায় রেখে এতে 120Hz রিফ্রেশ রেট, ভ্যারিয়েবল রিফ্রেশ রেট (VRR) এবং অটো লো লেটেন্সি মোড দেওয়া হয়েছে ।

সিনেমাটিক সাউন্ডের জন্য এতে রয়েছে বিল্ট-ইন 80W কোয়াড-স্পিকার সিস্টেম, যা Dolby Atmos টেকনোলজি যুক্ত। ফলে আলাদা কোনও সাউন্ডবার ছাড়াই দুর্দান্ত অডিও এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। টিভিটি Google TV প্ল্যাটফর্মে চলে, যা ইউজারদের একটি সহজ ইন্টারফেস প্রদান করে। সাথে থাকছে হ্যান্ডস-ফ্রি গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল এবং ইন-বিল্ট Chromecast সাপোর্ট।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন