মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ রাশি ছেড়ে রবিবার (২ অগস্ট) রাতে মিথুন রাশিতে প্রবেশ করেছে মঙ্গল।আর মঙ্গলের এই অবস্থান বদল আগামী দেড় মাস পর্যন্ত থাকবে। এর ফলে মুখোমুখি অবস্থানে থাকছে রাহু ও মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে রাহু ও মঙ্গলের মুখোমুখি অবস্থান অত্যন্ত প্রভাবশালী হিসেবে মনে করা হয়। মঙ্গল যেখানে শক্তি বা উদ্যম, সাহস, রাগ ও কাজের প্রতীক, সেখানে রাহু ভুল, আকস্মিক দুর্ঘটনা ও আঘাতের কারণ হিসেবে পরিচিত। রাহু ও মঙ্গলের এই লড়াইয়ের ফল ১২ রাশির ক্ষেত্রেই বিশেষ প্রভাব বিস্তার করে। তবে ছয় রাশির জীবনে বিপদ ও দুর্দিনের ইঙ্গিত দেয়। জেনে নিন, রাহু-মঙ্গলের মুখোমুখি অবস্থানে ১২ রাশির জাতকদের জীবনে কি প্রভাব ফেলবে?

মেষ: এই রাশির জাতকদের জন্য মঙ্গলের গোচর বা অবস্থান বদল শুভ। আর্থিক অবস্থা মজবুত হতে পারে। বকেয়া অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে নতুন চাকরির সম্ভাবনা। চাকরি ও ব্যবসায় উন্নতি ঘটবে।

বৃষ:  এই রাশির জাতকদের আগামী দেড় মাস অত্যন্ত সঙ্কটজনক। খরচ বাড়বে। যার ফলে আর্থিক টানাটানি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে। বিশেষ করে চোখের সমস্যা হতে পারে। গাড়ি চালানোর সময়ে সতর্ক থাকতে হবে।

মিথুন: আপনাদের রাশিতে মঙ্গল প্রবেশ করেছে। ফলে সবচেয়ে খারাপ সময়ের মোকাবিলা করতে হবে। আর্থিক খরচ বাড়বে। পরিবারের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। পতি কিংবা পত্নীর সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। আদালতে চলা মামলা নিয়ে সাবধানতা অবলম্বন করুন।

কর্কট: আগামী দেড় মাস কর্কট রাশির জাতকদের সতর্ক থাকা প্রয়োজন। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখুন। দুর্ঘটনায় পড়তে পারেন। অফিসে বসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রাগ করে নেওয়া সিদ্ধান্ত ক্ষতি ডেকে আনতে পারে। ধার ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার প্রয়োজন।

সিংহ: মঙ্গলের অবস্থান সিংহ রাশির জাতকদের জন্য স্বস্তির। নতুন দায়িত্ব পেতে পারেন। চাকরি ক্ষেত্রে কাঙ্খিত বদলির সম্ভাবনা রয়েছে। আচমকাই আর্থিক যোগ ঘটতে পারে। পরিশ্রমের মূল্য পাবেন।

কন্যা: মঙ্গলের গোচর কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। চাকরির খোঁজ করলে সুসংবাদ পেতে পারেন। কেরিয়ারে সফলতা মেলার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ শেষ হবে। সম্পত্তি কেনা-বেচায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

তুলা: এই রাশির জাতক-জাতিকাদের আগামী দেড় মাস ভাল-মন্দ মিশিয়ে কাটবে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখতে হবে।

বৃশ্চিক: মঙ্গলের গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ। আচমকাই আর্থিক লাভ হবে। জমি-জায়গা নিয়ে পুরনো কোনও মামলার সমাধানেরও সম্ভাবনা রয়েছে। চাকরির খোঁজে থাকা বেকারদের জন্য আচ্ছে খবর আসতে চলেছে।

ধনু: এই রাশির জাতক-জাতিকাদের আগামী দেড় মাস অর্থ খরচের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে সংযত থাকতে হবে। তড়িঘড়ি নেওয়া কোনও সিদ্ধান্ত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যে কোনও বিরোধ বা সঙ্ঘাত থেকে দূরে থাকুন।

মকর: এই রাশির জাতক-জাতিকাদের জন্য মঙ্গলের গোচর অত্যন্ত শুভকর। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব পেতে পারেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল হবে।

কুম্ভ: এই রাশির জাতক-জাতিকাদের আগামী দেড় মাস সংযম রাখতে হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারও প্রতি চোখ বন্ধ করে ভরসা করবেন না। আর্থিক বিষয়ে সাবধান থাকতে হবে।

মীন: নতুন কোনও কাজে হাত দেবেন না। চাকরি ও ব্যবসা-উভয় ক্ষেত্রেই ধৈর্য্য রাখতে হবে। মানসিক অশান্তি থেকে দূরে থাকুন। অত্যধিক পরিশ্রম করবেন না। স্বাস্থ্যের দিকে নজর রাখুন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল