দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাইক্রোসফটের বড় ঘোষণা, ভারতে কমলো এক্সবস্ক গেম পাসের দাম

নিজস্ব প্রতিনিধিঃ অনলাইন গেমারদের জন্য সুখবর নিয়ে এলো মাইক্রোসফট। এই সংস্থাটি ভারতে তাদের জনপ্রিয় সাবস্ক্রিপশন পরিষেবা  এক্সবস্ক গেম পাসের  দাম কমানোর ঘোষণা করেছে।  তবে এই মূল্যহ্রাসের সঙ্গে এসেছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও। নতুন আপডেট অনুযায়ী, ভারতে  এক্সবস্ক গেম পাস আনলিমিটেডের  মাসিক মূল্য কমে হয়েছে ১,০৮৯ টাকা, যা আগে ছিল ১,৩৮৯ টাকা। একইভাবে, পিসি গেম পাসের  দামও কমে এখন ৮৭৯ টাকা (আগে  যা ছিল ৯৩৯ টাকা)। ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগের ভিওিতে এই মূল্যছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

 

তবে এই সুখবরের পাশাপাশি রয়েছে একটি বড় পরিবর্তন। জনপ্রিয় গেম সিরিজ  কল অফ ডিউটির নতুন টাইটেলগুলো আর  গেম পাস লঞ্চের দিন থেকেই পাওয়া যাবে না । বরং, নতুন গেমগুলো সাধারণত প্রকাশের প্রায় এক বছর পরে এই প্ল্যাটফর্মে যুক্ত হবে। যদিও পুরনো  কল অফ  ডিউটির গেমগুলো  আগের মতোই লাইব্রেরিতে থাকবে এবং সাবস্ক্রাইবাররা সেগুলো খেলতেও  পারবেন। পাশাপাশি, মাইক্রোসফটের অন্যান্য প্রথম পক্ষের গেমগুলো আগের মতোই ডে ওয়ান অ্যাক্সেসসহ উপলব্ধ থাকবে।

 

উল্লেখ্য, গত বছর প্রায় ৫০% পর্যন্ত দাম বাড়ানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে গেম পাস পরিষেবা। সেই প্রেক্ষিতেই  গেম পাস  এবার মূল্য কমিয়ে ব্যবহারকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করছে মাইক্রোসফট। দাম কমায় এখন আরও সাশ্রয়ী হলেও, জনপ্রিয় কিছু গেম দেরিতে আসার কারণে গেমারদের অভিজ্ঞতায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

সামাজিক ট্যাবু নাকি বাস্তবতা, পিরিয়ড নিয়ে সরাসরি জেমিমা রদ্রিগেজ

বাংলার এই সীমান্ত শহর থেকেই ভিসা ছাড়াই চলে যান ভুটানে

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

কীভাবে চক্র ধ্যান আপনার জীবনকে আরও শান্ত, স্থির ও নিয়ন্ত্রিত করতে পারে

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ